২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দলের এমপিদের সমর্থন পাওয়ায় টিকে গেলেন ব্রাউন

ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন সোমবার পার্লামেন্টে নিজ দলের এমপিদের সমর্থন আদায় করতে সক্ষম হওয়ায় নেতৃত্বের প্রশ্নে বড়ধরনের চ্যালেঞ্জ থেকে এ যাত্রা রক্ষা পেয়েছেন। নিজের ভুল স্বীকার করে সপ্তাহ খানেকেরও বেশিসময় ধরে চলা রাজনৈতিক অস্থিরতার দায় কাঁধে নেওয়ায় এমপি'রা তার নেতৃত্বের প্রতি আস্থা অব্যাহত রাখার কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2009, 09:03 AM

Updated : 26 Aug 2022, 11:35 AM

লন্ডন, ৯ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন সোমবার পার্লামেন্টে নিজ দলের এমপিদের সমর্থন আদায় করতে সক্ষম হওয়ায় নেতৃত্বের প্রশ্নে বড়ধরনের চ্যালেঞ্জ থেকে এ যাত্রা রক্ষা পেয়েছেন। নিজের ভুল স্বীকার করে সপ্তাহ খানেকেরও বেশিসময় ধরে চলা রাজনৈতিক অস্থিরতার দায় কাঁধে নেওয়ায় এমপি'রা তার নেতৃত্বের প্রতি আস্থা অব্যাহত রাখার কথা বলেন। ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে দলের ভরাডুবির একদিন পর সোমবার সাড়ে তিনশ লেবার এপির প্রতি বক্তৃতায় ব্রাউন নিজের ভুলভ্রান্তির জন্য গভীর দুঃখ প্রকাশ করেন। একইসঙ্গে তিনি বর্তমান সংকটদশা কাটিয়ে উঠতে লড়াই চালিয়ে যাওয়ারও প্রত্যয় ব্যক্ত করেন। তার এক মুখপাত্র জানিয়েছেন, ব্রাউন এমপিদের বলেন, "আমি জানি আমার উন্নতি করতে হবে।" "আমার শক্তি যেমন আছে তেমনি দুর্বলতাও আছে। অনেক ব্যাপারে আমার পক্ষে ভাল করা সম্ভব আবার অনেক বিষয়ে সহজে হয়তো নয়।" ব্রাউন বলেন, "সমস্যা থেকে সরে গিয়ে তো কোনো কিছুর সমাধান করা সম্ভব নয়। সমস্যা মোকাবেলার মাধ্যমে কিছু একটা করেই তার সমাধান করতে হয়।" প্রত্যক্ষদর্শীরা জানান, তার এ কথায় হলভর্তি এমপিদের বেশিরভাগই করতালি ও হর্ষধ্বনি দিয়ে তাকে স্বাগত জানান। ব্রাউনের কট্টর সমালোচক বলে পরিচিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী চার্লস ক্লার্কসহ লেবার দলের বেশ কয়েকজন সিনিয়র নেতা ব্রাউনের পদত্যাগ দাবি করে আসছিলেন। কিন্তু এক বছরের মধ্যে সাধারণ নির্বাচন ঘনিয়ে আসায় এদের বেশিরভাগই এখন ব্রাউনের পক্ষে দাঁড়িয়েছেন। বিরোধী মধ্য-ডানপন্থিরা নির্বাচনে জিতে যাবে বলে আলোচনা শুরু হওয়ায় ঘর সামলানোর চিন্তা শুরু হয়েছে লেবার এমপিদের মধ্যে। লেবার পার্লামেন্টারি গ্র"পের প্রধান টনি লয়েড বলেছেন, ব্রাউনকে ক্ষমতা ছাড়তে হবে- এই সম্ভাবনা এখন খুবই কম মনে করছেন তিনি। স্কাই নিউজকে তিনি বলেন, "দলের ভিতর থেকে তার প্রতি আর কোনো চ্যালেঞ্জ আছে বলে আমি মনে করি না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৪৫৫ ঘ.