লন্ডন, জুন ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ব্রিটেনে গত শুক্রবার স্থানীয় কাউন্সিল নির্বাচনে ক্ষমতাসীন দল লেবার পার্টির শোচনীয় পরাজয়ের পর নেতৃত্বে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন। বিরোধী কনজারভেটিভরা লেবারদের অনেক আসন ছিনিয়ে নিয়েছে। নিজেদের শক্তঘাঁটি বলে পরিচিত অনেক এলাকাতেই নিয়ন্ত্রণ হারিয়েছে ব্রাউনের দল।
লেবার দলের শোচনীয় পরাজয়ের কারণে ইউরোপীয় ইউরোপীয় পার্লামেন্টে জায়গা করে নিয়ে কট্টর-ডানপন্থি ব্রিটিশ ন্যাশনাল পার্টি।
লেবার সদস্যদের অনেকেই ব্রাউনের নেতৃত্বের প্রকাশ্য সমালোচনা করে তাকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন। যাতে ২০১০ সালের জুনে অনুষ্ঠিতব্য পার্লামেন্ট নির্বাচনে লড়াইয়ের সুযোগ পায় লেবার দল।
সা
bdnews24