২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিধ্বস্ত এয়ার ফ্রান্সের ধ্বংসাবশেষ, মৃতদেহ উদ্ধার

আটলান্টিকে এয়ার ফ্রান্সের বিধ্বস্ত বিমানটি থেকে শনিবার প্রথম মৃতদেহ উদ্ধার করেছে ব্রাজিলের উদ্ধারকারীরা। দুইজনের মৃতদেহ ও বিমানটির সিরিয়াল নাম্বারযুক্ত নীল সীটসহ কিছু ধ্বংসাবশেষ উদ্ধার করেছে নৌ বাহিনীর জাহাজগুলো। সিরিয়াল নাম্বারটি এয়ার ফ্রান্সের ৪৪৭ ফ্লাইটের সঙ্গে মিলে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2009, 06:57 AM

Updated : 26 Aug 2022, 11:34 AM

প্যারিস/রেসিফি, জুন ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আটলান্টিকে এয়ার ফ্রান্সের বিধ্বস্ত বিমানটি থেকে শনিবার প্রথম মৃতদেহ উদ্ধার করেছে ব্রাজিলের উদ্ধারকারীরা। দুইজনের মৃতদেহ ও বিমানটির সিরিয়াল নাম্বারযুক্ত নীল সীটসহ কিছু ধ্বংসাবশেষ উদ্ধার করেছে নৌ বাহিনীর জাহাজগুলো। সিরিয়াল নাম্বারটি এয়ার ফ্রান্সের ৪৪৭ ফ্লাইটের সঙ্গে মিলে গেছে। উদ্ধারকর্মীরা টিকাদান কার্ডসহ একটি ব্যাগ এবং এয়ার ফ্রান্সের টিকটসহ একটি ব্রিফকেস উদ্ধারের কথা জানিয়েছে। তদন্তকারীরা বলেছেন, এয়ার ফ্রান্সের বিমানটির মতো গতিবেগ দেখানো যন্ত্রের দেওয়া ত্র"টিপূর্ণ হিসাবও তারা পেয়েছেন। ব্রাজিলের উত্তরপশ্চিমাঞ্চলীয় নগরী রিসাইফ এ নৌ-বাহিনীর মুখপাত্র জর্জ আমারাল সাংবাদিকদের বলেন, "সকাল সোয়া আটটায় আমরা এয়ার ফ্রান্সের বিমানটির ধ্বংসবশেষ এবং মৃতদেহ উদ্ধার সম্পর্কে নিশ্চিত হয়েছি।" এয়ার ফ্রান্সের বিমানটি ২২৮ জন আরোহী নিয়ে রিও ডি জেনিরো থেকে প্যারিসে যাওয়ার সময় সোমবার আটলান্টিকে হারিয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, প্রবল বজ্রঝড়ের ঘূর্ণাবত্যে পড়ে অথবা ভেতরে বাতাসের চাপ কমে যাওয়ায় এয়ার ফ্রান্সের এ ৩৩০ এয়ারবাসটি আটলান্টিকে পড়ে গেছে। বিমানটি নিখোঁজ হওয়ার আগে কোনো বিপদ সংকেত (মেডে') পাঠায়নি। তবে স্বয়ংক্রিয় সংকেত প্রেরকযন্ত্র বিমানটিতে বৈদ্যুতিক বিপর্যয় ও ভেতরে বায়ুচাপ কমে যাওয়ার সংকেত পাঠিয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৩০৪ ঘ.