সউল, জুন ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- অবৈধ অস্ত্র ব্যবসা এবং গত সপ্তাহের পরমাণু বোমা পরীক্ষার প্রেক্ষাপটে শাস্তিস্বরূপ উত্তর কোরিয়ায় অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নেওয়ার কথা দক্ষিণ কোরিয়াকে জানিয়েছে যুক্তরাষ্ট্র। একটি পত্রিকা শুক্রবার এই প্রতিবেদন প্রকাশ করেছে।
এপ্রিলে জাপানের ওপর দিয়ে দূর পাল্লার রকেট উৎক্ষেপণ করার পর থেকে উত্তর কোরিয়া আঞ্চলিক উত্তেজনা বাড়াচ্ছে। বৃহস্পতিবার উত্তর কোরিয়া তাদের দেশে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দুই মার্কিন সাংবাদিকের বিচার শুরু করেছে।
ওদিকে, কায়েসং শিল্প পার্ক নিয়ে দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার বিরোধ বাড়ছে।
দক্ষিণ কোরিয়ার দৈনিক পত্রিকা 'কোসান ইলবো' প্রেসিডেন্টের ব্লু হাউজের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, " স্টেইনবার্গের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল প্রেসিডেন্ট লি-মায়ুং বাক ও অন্যান্যদের সঙ্গে সাক্ষাতের সময় জানিয়েছে, উত্তর কোরিয়ায় যুক্তরাষ্ট্র মূলত অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করবে।"
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্যসহ জাপান এবং দক্ষিণ কোরিয়া নিউইয়র্কের মার্কিন মিশনে বৃহস্পতিবার কয়েক ঘন্টার বৈঠকে সা
bdnews24