২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামার বক্তৃতা এক 'শুভসূচনা': ফিলিস্তিন

মুসলিম বিশ্বের উদ্দেশে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার বৃহস্পতিবারের বক্তৃতা মধ্যপ্রাচ্যে নতুন মার্কিন নীতির এক 'শুভ সূচনা'। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদেইনা একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2009, 12:41 PM

Updated : 26 Aug 2022, 11:33 AM

রামাল্লাহ, পশ্চিম তীর, জুন ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মুসলিম বিশ্বের উদ্দেশে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার বৃহস্পতিবারের বক্তৃতা মধ্যপ্রাচ্যে নতুন মার্কিন নীতির এক 'শুভ সূচনা'। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদেইনা একথা বলেছেন। রুদেইনা বলেন, "তিনি ইহুদি বসতি স্থাপন বন্ধ করা এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানানোর পাশাপাশি ফিলিস্তিনিদের দুর্ভোগ তুলে ধরে ইসরায়েলকে এই স্পষ্ট বার্তাই দিয়েছেন যে, জেরুজালেমকে রাজধানী করে গঠিত একটি ফিলিস্তিন রাষ্ট্রের ভিত্তিতেই ন্যায়সঙ্গত শান্তি প্রতিষ্ঠা করা যেতে পারে।" তিনি আরও বলেন, "প্রেসিডেন্ট ওবামার বক্তৃতা নতুন মার্কিন নীতির পথে এক শূভ সূচনা এবং গুরুত্বপূর্ণ ধাপ।" ওদিকে, জেরুজালেমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মুখপাত্র ওবামার ভাষণের ব্যাপারে তাৎক্ষণিক কোনও মন্তব্য করেননি। ওবামার ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান এবং অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপন বন্ধের দাবি নিয়ে নেতানিয়াহু মতবিরোধ আছে। গাজার হামাস কর্মকর্তারও ওবামার বক্তব্যে তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৪৬ ঘ.