নয়াদিল্লি, জুন ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- কূটনৈতিক চ্যানেলের মধ্য দিয়ে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথ খুঁজছে বলে বুধবার জানিয়েছে ভারত। সেইসঙ্গে পাকিস্তানের ঘটনাবলীও গভীরভাবে লক্ষ্য করা হচ্ছে বলে জানিয়েছে নয়াদিল্লি। পাকিস্তানে লস্কর নেতাকে মুক্তির নির্দেশে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানোর পরদিন ভারত একথা জানাল।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণ নয়াদিল্লিতে সাংবাদিকদের বলেন, "পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক ফিরিয়ে আনতে ভারত কূটনৈতিক চ্যানেলগুলোর মধ্য দিয়ে কাজ করে যাবে।"
এর আগে মুম্বাই হামলায় অভিযুক্ত লস্কর-ই-তৈয়্যবা নেতা হাফিজ মোহাম্মদ সাঈদকে মুক্তির নির্দেশ দেওয়ায় জঙ্গিদের বিরুদ্ধে পাকিস্তানের পদক্ষেপের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ভারত।
দাতব্য সংস্থা জামাত-উদ-দোয়ার প্রধান সাঈদ। গত ডিসেম্বরে জাতিসংঘ জানায়, এটি লস্কর-ই-তৈয়্যবার একটি অঙ্গসংগঠন। পাকিস্তানে নিষিদ্ধঘোষিত তৈয়্যবাকে মুম্বাই হামলার জন্য দায়ী করে ভারত।
আল কায়েদা এবং তালেবানদের সঙ্গে জড়িত অভিযোগে সাঈদ এবং তার নেতৃত্বাধীন জামাত-উদ-দাওয়াকে জাতিসংঘর নিরাপত্তা পরিষদ সন্ত্রাসী ও সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করার পর গত ডিসেম্বর থেকে সাঈদ গৃহবন্দি ছিলেন।
মঙ্গলবার সাঈদকে মুক্তির নির্দেশ দেয় পাকিস্তানের হাইকোর্ট।
মুম্বাই হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে ভারত যে ৩৮ জনকে অভিযুক্ত করেছে তাদের একজন সাঈদ। গত নভেম্বরে মুম্বাইয়ে ওই সন্ত্রাসী হামলায় ১৬৬ জন নিহত হয়েছিল। ওই হামলার পর ভারত পাকিস্তানের সঙ্গে শান্তি আলোচনা বন্ধ করে।
ভারত বলেছে, তারা পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। কিন্তু পাকিস্তানের কর্মকাণ্ডে ভারত বিরক্ত। তারা চায় ইসলামাবাদ সাঈদসহ মুম্বাই হামলার পরিকল্পনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিক।
সাঈদের মুক্তিতে শান্তি আলোচনার সম্ভাবনা বিঘি
bdnews24