২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের অভ্যন্তরীণ ফ্লাইটে বোমা, জরুরি অবতরণ

ইরানের একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘরে-তৈরি একটি বোমা পাওয়া যাওয়ার পর বিমানটি জরুরি অবতরণ করিয়ে বোমাটি নিষ্ক্রিয় করা হয়। শনিবার রাতের এ ঘটনায় কেউ হতাহত হননি। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2009, 11:54 AM

Updated : 26 Aug 2022, 11:32 AM

তেহরান, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরানের একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘরে-তৈরি একটি বোমা পাওয়া যাওয়ার পর বিমানটি জরুরি অবতরণ করিয়ে বোমাটি নিষ্ক্রিয় করা হয়। শনিবার রাতের এ ঘটনায় কেউ হতাহত হননি। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স একথা জানিয়েছে। ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় নগরী জাহেদানের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় বৃহস্পতিবার ২৫ জনের মৃত্যুর দুইদিন পর এ ঘটনা ঘটল। বার্তা সংস্থাটি জানায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আহভাজ থেকে তেহরানগামী একটি বিমানে বোমাটি পাওয়া যায়। কিশ এয়ারক্রাফটের বিমানটি ১৩১ জন যাত্রী নিয়ে আহভাজ থেকে উড্ডয়নের পরপরই নিরাপত্তা কর্মকর্তারা বোমাটি দেখতে পান এবং বিমানটিকে ফিরিয়ে এনে ওই বিমানবন্দরেই জরুরি অবতরণ করানো হয়। পরে বোমাটি নিষ্ক্রিয় করে নিরাপত্তাবাহিনীর লোকজন। বার্তা সংস্থাটি তাদের প্রতিবেদনে বলেছে, "১৩১ জন যাত্রীয় নিয়ে আহভাজ থেকে তেহরানগামী বিমানটি উড্ডয়নের কয়েক মিনিট পরই নিরাপত্তা কর্মকর্তারা ঘরে-তৈরি বোমাটি খুঁজে পান।" ফার্স এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। ইরানের রাষ্ট্রীয় বেতারেও এ খবরটি প্রচারিত হয়। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা বোমার বিষয়ে কিছু উল্লেখ না করলেও আহভাজ থেকে তেহরানগামী ফ্লাইটটি নিয়ে ষড়যন্ত্র হচ্ছিল বলে উল্লেখ করে জানায় ওই ষড়যন্ত্রে লিপ্তদের গ্রেপ্তার করা হয়েছে। বার্তা সংস্থাটি জানায়, "নিরাপত্তা কর্মকর্তাদের সচেতনতার কারণে ষড়যন্ত্রটি সফল হয়নি...এবং এর নেপথ্যের লোকদের গ্রেপ্তার করা হয়েছে।" আহভাজ ইরানের তেলসমৃদ্ধ খুজেস্তান প্রদেশের রাজধানী। ইরাক সীমান্তবর্তী এ এলাকায় বহু সচল তেলক্ষেত্র রয়েছে। শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরানে আরব সংখ্যালঘু স