২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফাতাহ'র বিরুদ্ধে হামাসের ২২ কর্মী আটকের অভিযোগ

ফিলিস্তিনি সংগঠন হামাস শনিবার অভিযোগ করেছে, পশ্চিম তীরে তাদের ২২ কর্মীকে আটক করেছে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের অনুগত ফাতাহ বাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2009, 03:40 PM

Updated : 26 Aug 2022, 11:32 AM

রামাল্লা, পশ্চিম তীর, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টর্স)- ফিলিস্তিনি সংগঠন হামাস শনিবার অভিযোগ করেছে, পশ্চিম তীরে তাদের ২২ কর্মীকে আটক করেছে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের অনুগত ফাতাহ বাহিনী। ফিলিস্তিনি এক নিরাপত্তা কর্মকর্তা জানান, অস্ত্র রাখা, অর্থপাচার এবং সহিংসতা ঘটাতে পারে এমন সন্দেহে রামাল্লা থেকে অনেককে আটক করা হয়েছে। তবে রাজনৈতিক কারণে তাদের আটক করা হয়নি। তবে ঠিক কতজনকে আটক করা হয়েছে তা জানাতে অস্বীকার করেন তিনি। হামাস মুখপাত্র মুশির আল-মাসরি জানান, ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরজুড়ে হামাসবিরোধী অভিযান চালাচ্ছে ফাতাহ। দুই প্রতিদ্বন্দ্বী সংগঠনের মধ্যে ঐক্য প্রতিষ্ঠায় মিসরের মধ্যস্থতার চেষ্টাকে নস্যাৎ করতেই তারা এটা করছে বলে তিনি অভিযোগ করেন। হামাস এবং ফাতাহ একে অপরের বিরুদ্ধে প্রায়ই এ ধরনের আটকের অভিযোগ করে থাকে। ২০০৭ সালের জুনে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে হামাস গাজার নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ার পর থেকে দুই গ্র"প সবসময় একটা উত্তেজনার মধ্যে আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/২১৪৭ ঘ.