২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু পরিবর্তন 'ভয়াবহ' দ্রুততায় বাড়ছে: জাতিসংঘ মহাসচিব

জলবায়ু পরিবর্তনের প্রভাব 'ভয়াবহ' দ্রুততায় বাড়ছে। এর বিরুদ্ধে আশু ব্যবস্থা নেওয়া প্রয়োজন। জাতিসংঘ মহাসচিব বান কি মুন বুধবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2009, 11:26 AM

Updated : 26 Aug 2022, 11:31 AM

হেলসিঙ্কি, মে ২৭ (বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম/রয়টার্স)--- জলবায়ু পরিবর্তনের প্রভাব 'ভয়াবহ' দ্রুততায় বাড়ছে। এর বিরুদ্ধে আশু ব্যবস্থা নেওয়া প্রয়োজন। জাতিসংঘ মহাসচিব বান কি মুন বুধবার একথা বলেছেন। ইন্টারগভমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ এর জলবায়ু বিষয়ক প্রতিবেদনের কথা উল্লেখ করে বান বলেন, "জলবায়ু পরিবর্তনের প্রভাব অতি দ্রুত গতিতে বেড়ে যাওয়ার বিষয়টি বিজ্ঞানীরা স্বীকার করেছেন এবং তা তাদের পূর্বধারণাকে ছাড়িয়ে যাচ্ছে। ভয়ের ব্যাপার হচ্ছে এটি।" এক সেমিনারে বনি বলেন, "এটি খুবই মারাত্মক এবং ভয়ানক। এ কারণেই কোনও ব্যবস্থা নিলে তা এখনই নেওয়ার আহ্বান জানাচ্ছি আমি। এক্ষেত্রে ধনী বা গরীব দেশ বলে কোনও কথা নেই। সবাইকে একযোগেই এ ইস্যু তুলে ধরতে হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭২৯ ঘ.