২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু ইস্যু পাল্টে দিতে পারে চীন-মার্কিন সম্পর্ক: পেলোসি

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, জলবায়ু পরিবর্তনবিরোধী লড়াইয়ে একসঙ্গে কাজ করার মধ্য দিয়ে চীন-মার্কিন সম্পর্ক নতুন মোড় নিতে পারে। চীনের রাজধানী বেইজিংয়ে মঙ্গলবার পেলোসি বলেন, "বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির বিরুদ্ধে দুই দেশকে অবশ্যই এক সঙ্গে কাজ করতে হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2009, 01:30 PM

Updated : 26 Aug 2022, 11:31 AM

বেইজিং, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফো ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, জলবায়ু পরিবর্তনবিরোধী লড়াইয়ে একসঙ্গে কাজ করার মধ্য দিয়ে চীন-মার্কিন সম্পর্ক নতুন মোড় নিতে পারে। চীনের রাজধানী বেইজিংয়ে মঙ্গলবার পেলোসি বলেন, "বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির বিরুদ্ধে দুই দেশকে অবশ্যই এক সঙ্গে কাজ করতে হবে।" যুক্তরাষ্ট্র ও চীন বিশ্বের সবচেয়ে বেশি ক্ষতিকর গ্রিনহাউস গ্যাস নির্গমণকারী দেশ। বেইজিংয়ে আমেরিকান চেম্বার অব কমার্স আয়োজিত বৈঠকে তিনি বলেন, "জলবায়ু পরিবর্তনবিরোধী লড়াইয়ে চীন ও যুক্তরাষ্ট্র একযোগে কাজ করতে পারে এবং অবশ্যই তা করতে হবে।" "আমি মনে করি, এই ইস্যুতে দুই দেশের সম্পর্কের মধ্যে পরিবর্তন আসবে। এই সুযোগ আমরা হাতছাড়া করতে পারি না।" জলবায়ু পরিবর্তন ইস্যুতে চীন ও যুক্তরাষ্ট্র কিভাবে পরস্পরকে সহযোগিতা করতে এ নিয়ে আলোচনার জন্য মার্কিন আইনপ্রণেতাদের একটি দল চীন সফরে এসেছে। এই দলের নেতৃত্ব দিচ্ছেন পেলোসি। গ্রিনহাউস গ্যাসের কারণে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির বিরুদ্ধে লড়াইয়ে একটি চুক্তি করতে বিভিন্ন দেশের সরকারের মধ্যে আলোচনা চলছে। চীনে মানবাধিকার পরিস্থিতি এবং তিব্বতে এর শাসনের কঠোর সমালোচক হিসেবে পরিচিত পেলোসি। তাই জলবায়ু পরিবর্তনবিরোধী লড়াইয়ের সঙ্গেও তিনি টেনেছেন মানবাধিকারের বিষয়টি। পেলোসি বলেন, এই লড়াইয়ে অবশ্যই রাজনৈতিক স্বচ্ছতা, আইনের শাসন এবং জবাবদিহিতা থাকতে হবে। যদিও তিনি তার বক্তব্যে মানবাধিকার নিয়ে সরাসরি কোনো কথা বলেননি। অনেক মার্কিন আইনপ্রণেতা চান, গ্রিনহাউস গ্যাস নির্গমণ কমানোর ক্ষেত্রে চীনকে পোক্ত প্রতিশ্র"তি দিতে হবে। কেবল তখনই তারা কোনো চুক্তিতে সমর্থন দেবে। প্রতিনিধি পরিষদের জ্বালানি ও বাণিজ্য বিষয়ক কমিটি বৃহস্পতিবার একটি বিলে সম্মতি দিতে যাচ্ছে। এই বিলে ২০২০ সালের মধ্যে কার্বনডাই অক্সাইডের নির্গমণ ২০০৫ সালের মাত্রা থেকে ১৭ শতাংশ কমানোর কথা বলা হয়েছে। তবে বেইজিং জানিয়েছে, নতুন কোনো চুক্তি করতে হলে সব উন্নত দেশকে ২০২০ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমণ ১৯৯০ সালের মাত্রা থেকে ৪০ শতাংশ কমাতে সম্মত হতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/১৯১০ ঘ.