২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিয়েনায় শিখ মন্দিরে বন্দুকধারীদের হামলা, ১১ জন আহত

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় রোববার একটি শিখ মন্দিরে ঢুকে গুলি চালিয়েছে বন্দুকধারীরা। এতে কমপক্ষে নয়জন আহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এপিএ এ খবর দিয়েছে। ভিয়েনা পুলিশের মুখপাত্র মাইকেল টাকাসের বরাত দিয়ে এপিএ জানায়, সন্দেহভাজন সবাইকে আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2009, 01:43 PM

Updated : 26 Aug 2022, 11:30 AM

ভিয়েনা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় রোববার একটি শিখ মন্দিরে ঢুকে গুলি চালিয়েছে বন্দুকধারীরা। এতে কমপক্ষে নয়জন আহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এপিএ এ খবর দিয়েছে। ভিয়েনা পুলিশের মুখপাত্র মাইকেল টাকাসের বরাত দিয়ে এপিএ জানায়, সন্দেহভাজন সবাইকে আটক করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ ও প্রত্যক্ষর্দীরা প্রাথমিকভাবে জানিয়েছিল, হামলাকারীরা দুটি বিবাদমান পরিবারের সদস্য। তবে পরে জানানো হয়, ভিয়েনায় অনেকগুলো শিখ মন্দিরের মধ্যে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। বহুবছর ধরে তাদের মধ্যে এই বিবাদ চলে আসছে। পুলিশ জানায়, বিকালে মন্দিরে একটি ধর্মীয় অনুষ্ঠান চলাকালে সেখানে ঢুকে পড়ে ছয় হামলাকারী। এদের একজনের কাছে ছিল বন্দুক এবং অন্যদের হাতে ছিল ছুরি। মন্দিরে ঢুকে তারা মন্দিরের ধর্মগুরু এবং পূর্ণার্থীদের ওপর হামলা চালায়। এতে ১১ জন গুলিবিদ্ধ বা ছুরিকাহত হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১২৪০ঘ.