২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২য় মেয়াদে শপথ নিচ্ছেন মনমোহন

২য় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী পদে শুক্রবার শপথ নিচ্ছেন মনমোহন সিং। ৭৬ বছর বয়স্ক অর্থনীতিবিদ মনমোহনকে শপথবাক্য পাঠ করাবেন প্রেসিডেন্ট প্রতিভা পাতিল। শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2009, 05:41 AM

Updated : 26 Aug 2022, 11:30 AM

নয়া দিল্লি, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---২য় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী পদে শুক্রবার শপথ নিচ্ছেন মনমোহন সিং। ৭৬ বছর বয়স্ক অর্থনীতিবিদ মনমোহনকে শপথবাক্য পাঠ করাবেন প্রেসিডেন্ট প্রতিভা পাতিল। শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে। মনমোহন সিং এর নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভার ১৯ জন সদস্যও শুক্রবার শপথ নেবেন। শপথবাক্য পাঠ করাবেন প্রেসিডেন্ট প্রতিভা পাতিল। সরকারের একটি বিবৃতিতে একথা বলা হয়েছে। অর্থমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদগুলোতে মনমোহন কংগ্রেস পার্টির প্রবীণ সহকর্মীদের নামই ঘোষণা করবেন বলে মনে করা হচ্ছে। মনমোহন সিংকে ২য় মেয়াদে অর্থনৈতিক মন্দা ছাড়াও বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হতে পারে। দোহা বাণিজ্য আলোচনা এবং মুম্বাই হামলার পর পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তিনি। কংগ্রেস জোট ছেড়ে ইতোমধ্যেই বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে অন্যতম শরিক দল ডিএমকে। মনমোহনের শপথ গ্রহণের একদিন আগে বৃহস্পতিবার মন্ত্রিসভায় নিয়োগ নিয়ে বিরোধে ডিএমকে জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয়। ডিএমকে সমর্থন না দিলেও পার্লামেন্টে কংগ্রেস জোটের সংখ্যাগরিষ্ঠতার ঘাটতি হবে না। তবে এত বড় নির্বাচনী জয়ের পর এটা জোটের জন্য অবশ্যই একটা ধাক্কা। তামিলনাড়ুর আঞ্চলিক দল ডিএমকে জানায়, সরকারে না গিয়ে তারা বাইরে থেকে কংগ্রেস জোটকে সমর্থন দেবে। 'দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস' জানিয়েছে, ডিএমকে কে মন্ত্রিসভায় ৬ টি পদ দেওয়া হয়েছে। ডিএমকে চেয়েছিল ৮ টি পদ। মন্ত্রিসভার পদ নিয়ে এখনও দরকষাকষি চলছে বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। অর্থমন্ত্রীর পদ পেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি এবং স্বরাষ্ট্রমন্ত্রী পদে পি চিদাম্বারামই বহাল থাকবেন বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী কপিল সিবাল পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১১৪৪ ঘ.