২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকায় যুদ্ধশেষে তামিলদের জন্য ভারতের উদ্যোগ

তামিল টাইগারদের পরাজয়ের মধ্য দিয়ে গৃহযুদ্ধ শেষ হওয়ার পর বাস্তুচ্যুত তামিলদের সাহায্য এবং রাজনৈতিক সমস্যার দ্রুত সমাধানে সহযোগিতার প্রস্তাব দিতে বৃহস্পতিবার শ্রীলংকায় শীর্ষ পর্যায়ের দুই প্রতিনিধি পাঠিয়েছে ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2009, 12:39 PM

Updated : 26 Aug 2022, 11:29 AM

নয়াদিল্লি, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তামিল টাইগারদের পরাজয়ের মধ্য দিয়ে গৃহযুদ্ধ শেষ হওয়ার পর বাস্তুচ্যুত তামিলদের সাহায্য এবং রাজনৈতিক সমস্যার দ্রুত সমাধানে সহযোগিতার প্রস্তাব দিতে বৃহস্পতিবার শ্রীলংকায় শীর্ষ পর্যায়ের দুই প্রতিনিধি পাঠিয়েছে ভারত। শ্রীলংকার বিষয়ে প্রায় দুই বছর দৃশ্যত হাত গুটিয়ে থাকার পর ভারত আবার দেশটির ওপর তাদের প্রভাব জোরদার করার চেষ্টা করছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এম কে নারায়ণন এবং পররাষ্ট্রসচিব শিব শঙ্কর মেননের এই সফর থেকে সে ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। নিজের দেশের তামিলদের বিশেষ করে তামিলনাড়