২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু অস্ত্রবহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ভারত

ভারতীয় সেনাবাহিনী মঙ্গলবার পরমাণু অস্ত্রবহনে সক্ষম 'অগ্নি-২' ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সিতাংশু কর একথা জানিয়েছেন। সিতাংশু বলেন, "সেনাবাহিনীর নিয়মিত মহড়ার অংশ হিসেবে এ পরীক্ষা চালানো হয়েছে এবং তা সফল হয়েছে।" কর্মকর্তারা জানান, ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য অগ্নি-২ নামের ক্ষেপণাস্ত্রটি পরমাণু অস্ত্র নিয়ে প্রায় দুই হাজার কিলোমিটার (১২শ' মাইল) দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2009, 05:54 AM

Updated : 26 Aug 2022, 11:29 AM

নয়াদিল্লি, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)