কলোম্বো, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- শ্রীলংকায় এক হাজারেরও বেশি বিক্ষোভকারী সোমবার রাজধানী কলোম্বোয় ব্রিটিশ হাই কমিশনের বাইরে বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীদের ছুড়ে মারা পাথরে দূতাবাসের দুটো জানালা ভেঙে গেছে বলে জানিয়েছেন রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী।
বিক্ষোভকারীরা ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ডের কুশপুত্তলিকাও পুড়িয়েছে। তারা জ্বলন্ত কুশপুত্তলিকা দূতাবাসের দেয়ালে ছুড়ে মারে।
মিলিব্যান্ড শ্রীলংকা সরকারের যুদ্ধ চালানোর সমালোচনা করেছিলেন এবং ব্রিটেন যুদ্ধাপরাধ তদন্তের আহ্বান সমর্থন করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৫৯ ঘ.
bdnews24