মিউনিখ, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুদ্ধপরাধে অভিযুক্ত নাৎসি মৃত্যুশিবিরের রক্ষী জন ডেমিয়ানিউক শারীরিকভাবে জেলে থাকার উপযুক্ত। জার্মানির কৌঁসুলি বুধবার একথা বলেছেন। ৮৯ বছর বয়স্ক ডেমিয়ানিউক মঙ্গলবার যুক্তরাষ্ট্র থেকে জার্মানিতে পৌঁছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪৩ সালে প্রায় ২৯,০০০ ইহুদি হত্যাকাণ্ডে সহায়তা করার অভিযোগে বিচারের মুখোমুখি করতে দীর্ঘ আইনি লড়াইয়ের পর তাকে জার্মানিতে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে।
জার্মানিতে যাওয়ার পর থেকেই ডেমিয়ানিউককে জেলে রাখা হয়েছে। কিন্তু শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ ডেমিয়ানিউক জেলে থাকার উপযুক্ত কিনা তা খতিয়ে দেখতে তার স্বাস্থ্য পরীক্ষা করার কথা জানানো হয়েছিল মিউনিখের রাজ্য কৌঁসুলির দপ্তর থেকে।
বুধবার রাজ্য কৌঁসুলি এন্টন উইঙ্কলার বলেন, "রাতে তিনি ভালোই ছিলেন। চিকিৎসকও মনে করছেন তিনি শারীরিকভাবে কারাগারে থাকার উপযুক্ত।"
ডেমিয়ানিউকের পরিবার জানিয়েছে, তিনি স্পইনাল ও কিডনি সমস্যাসহ রক্তাল্পতায় ভুগছেন।
সিমন বিয়েজেনথান সেন্টারের শীর্ষ দশ 'মোস্ট ওয়ান্টেড' সন্দেহভাজন যুদ্ধাপরাধীর তালিকার শীর্ষে রয়েছে ডিমিয়ানিউকের নাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হলোকস্ট বা ইহুদি নিধনযজ্ঞের সময় তিনি জার্মানির 'সোবিবর ডেথ ক্যাম্প' এর কারারক্ষী ছিলেন। তাকে জার্মানিতে নিতে পারায় অবশিষ্ট শীর্ষ নাৎসি যুদ্ধাপরধীদের বিচারের আশা পুনরুজ্জীবিত হয়েছে।
মার্চ মাসে মিউনিখের এক বিচারক ওই মৃত্যুশিবিরটিতে ইহুদি হত্যাকাণ্ডে সহায়তা করার অভিযোগে ডেমিয়ানিউকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং হলোকস্টের প্রায় ৬০ বছর পর ডেমিয়ানিউকের বিচার প্রক্রিয়া নিয়ে গণমাধ্যমের লাগাতার স
bdnews24