যুক্তরাষ্ট্র, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জাতিসংঘ মহাসচিব বান কি মুন সোমবার ইসরায়েলকে বসতি স্থাপন নীতি আমূল বদলে ফেলার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষের দ্বিরাষ্ট্রিক সমাধানের প্রতিশ্র"তি প্রমাণেরও আহ্বান জানিয়েছেন তিনি।
নিরাপত্তা পরিষদে মধ্যপ্রাচ্য নিয়ে বিতর্ক চলাকালে এক ভাষণে বান ইসরায়েলের ফিলিস্তিনি রকেট হামলা বন্ধেরও দাবি জানান। তিনি বলেন, ফিলিস্তিন কর্তৃপক্ষকে একটি কার্যকর নিরাপত্তা কাঠামো এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গড়তে হবে।
তবে বান তার মন্তব্যে দৃশ্যত ইসরায়েলের কারণীয় বিষয়গুলোর ওপরই বেশি জোর দিয়েছেন এবং বিশ্বের শক্তিধর দেশগুলোসহ সংশ্লিষ্ট পক্ষগুলোকে অচল হয়ে পড়া মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা নতুন করে শুরু করা এবং সমাধানে পৌঁছানোর আহ্বান জানান।
তিনি বলেন, ফিলিস্তিন পূর্ব জেরুজালেম এবং পশ্চিম তীরে ফিলিস্তিনিরা ইসরায়েলের একতরফা কর্মকান্ড প্রত্যক্ষ করে এসেছে যেগুলো মেনে নেওয়া যায় না। ফিলিস্তিনিদের বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া, ইহুদি বসতি স
bdnews24