জেনেভা, ১১ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আন্তর্জাতিক বাণিজ্য বিশ্ব খাদ্য সংকটের কোনো কারণ নয় বরং সংকট সমাধানের একটি উপায়। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) প্রধান পাসক্যাল লামি রোববার এ কথা বলেছেন।
অষ্ট্রিয়ার সালজ্বার্গে অনুষ্ঠিত 'আর্ন্তজাতিক খাদ্য ও কৃষি বাণিজ্য নীতিমালা পর্ষদের' এক সম্মেলনে ডব্লিউটিও'র মহাপরিচালক পাসক্যাল লামি বলেন, "যেখানে প্রচুর খাদ্য উৎপন্ন হয় সেখান থেকে যেখানে খাদ্য চাহিদা আছে সেখানে রপ্তানির মাধ্যমে বৈশ্বিক সংহতি গড়ে ওঠে।"
তিনি আরও বলেন, "শুধু ভৌগলিক বিবেচনায় অনেক দেশ যেমন, মিসরের পক্ষে কখনোই খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া সম্ভব নয়।"
"আন্তর্জাতিক বাণিজ্য গত বছরের খাদ্য সংকটের উৎস ছিল না " দাবি করেন লামি।
তিনি বলেন, আন্তর্জাতিক বাণিজ্য বরং বৃহত্তর প্রতিযোগিতার ভিত্তিতে বহু বছর ধরে খাদ্যের দাম কমিয়েছে এবং ভোক্তাদের ক্রয়ক্ষমতা বাড়িয়েছে।"
২০০৭ এবং ২০০৮ সালে ব্যাপক মূল্য বৃদ্ধির কারণে খাদ্যের সংকট তৈরি হওয়ায় বিশ্বের অনেক দেশে দাঙ্গা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএন/এমএইচবি/১৬৪৬ ঘ.
bdnews24