২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোয়াতে কারফিউ শিথিল, পালাচ্ছে লোকজন

পাকিস্তানের সেনাবাহিনী রোববার সোয়াত উপত্যকার কয়েকটি এলাকা থেকে লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। তালেবান বিরোধী লড়াইয়ের মুখে লোকজনকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিতে সাময়িকভাবে শিথিল করা হয়েছে কারফিউ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2009, 10:50 AM

Updated : 26 Aug 2022, 11:26 AM

কোটা, পাকিস্তান মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের সেনাবাহিনী রোববার সোয়াত উপত্যকার কয়েকটি এলাকা থেকে লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। তালেবান বিরোধী লড়াইয়ের মুখে লোকজনকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিতে সাময়িকভাবে শিথিল করা হয়েছে কারফিউ। জঙ্গিবিরোধী লড়াইয়ের প্রতিশ্রতি রক্ষার জন্য যুক্তরাষ্ট্রের চাপের মুখে পাকিস্তান এ অভিযান শুরু করেছে। সেনাবাহিনী জানিয়েছে, কয়েকদিনের অভিযানে মারা পড়েছে প্রায় ২০০ জঙ্গি। তবে এ সংখ্যা নিরপেক্ষ সূত্রে নিশ্চিত হওয়া যায়নি। গত সপ্তাহে সোয়াত ছেড়েছে বহু সংখ্যক লোক। আরও ৫ লাখ লোক সোয়াত ছেড়ে যাবে বলে মনে করা হচ্ছে। সেনাবাহিনীর মুখপাত্র নাসির খান বলেছেন, আমরা এলাকা খালি করে দেওয়ার জন্য ৪ টি জেলা থেকে বেসামরিক লোকজনদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছি। তাদেরকে ৭ ঘন্টা সময় দেওয়া হয়েছে। কারণ এরপর আমাদেরকে আবার তালেবান অবস্থানে হামলা শুরু করতে হবে। সরকার সেনাবাহিনীকে তালেবান জঙ্গি নির্মূলের নির্দেশ দেওয়ার পর গত বৃহস্পতিবার থেকে সোয়াতে পুরোদস্তুর লড়াই শুরু হয়েছে। ইসলামাবাদ থেকে ১৩০ কিলোমিটার উত্তর পশ্চিমে সোয়াতের প্রধান শহর মিঙ্গোরার উপকণ্ঠে এবং কাছাকাছি বুনার জেলায় অভিযান শুরু করে সেনাবাহিনী। তালেবান জঙ্গিদের ক্রমবর্ধমান দাপট রুখে দাঁড়াতে পাকিস্তানকে মঙ্গলবার চাপ দেন আফগানিস্তান ও পাকিস্তান বিষয়ক বিশেষ মার্কিন দূত রিচার্ড হলব্র"ক। তিনি বলেন, "পাকিস্তানকে অবশ্যই তার সীমানার মধ্যে আল-কায়েদা এবং সহিংস উগ্রপন্থিদের নির্মূলের প্রতিশ্র"তি পূরণ করে দেখাতে হবে।"এ চাপের মুখে পাকিস্তান তালেবানবিরোধী পদক্ষেপ নেয়। বুনার উপত্যকা থেকে তালেবান জঙ্গি হটাতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ২৬ এপ্রিল থেকে সেখানে অভিযান শুরু করে। এরপর সোয়াতে তালেবানদের সঙ্গে ফেব্র"য়ারিতে করা শান্তিচুক্তি উপেক্ষা করে সরকার সেখানে অভিযান শুরু করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৫৮ ঘ.