২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যালিফোর্নিয়ায় দাবানলে ২০ টি বাড়ি ভষ্মীভূত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দাবানল দ্রুতগতিতে শান্তা বারবারা শহর অভিমুখে ছড়িয়ে পড়ছে। দাবানলে ইতোমধ্যে পুড়ে গেছে ২০টি বাড়ি। নিরাপদ আশ্রয়ের সন্ধানে ঘরবাড়ি ছেড়েছে হাজার হাজার মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2009, 12:40 PM

Updated : 26 Aug 2022, 11:26 AM

লস অ্যাঞ্জেলস, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দাবানল দ্রুতগতিতে শান্তা বারবারা শহর অভিমুখে ছড়িয়ে পড়ছে। দাবানলে ইতোমধ্যে পুড়ে গেছে ২০টি বাড়ি। নিরাপদ আশ্রয়ের সন্ধানে ঘরবাড়ি ছেড়েছে হাজার হাজার মানুষ। গত মঙ্গলবার শুরু হওয়া এই দাবানলে এর মধ্যেই পাঁচশ' একরের বেশি বনাঞ্চল পুড়ে ছাই হয়ে গেছে। রাজ্যের মেয়র আরনল্ড শোয়ার্জনেগার জরুরি অবস্থা জারি করেছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানলের কালো ধোঁয়ায় ছেয়ে আছে শান্তা বারবারার আকাশ। সেখানে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে ধোঁয়ার মধ্যে তা নিরুপণ করা কঠিন হয়ে পড়েছে। তবে কমপক্ষে ২০টি বাড়ি পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। আগুন শান্ত বারবারা শহরের দিকে অগ্রসর হওয়ায় সেখানকার ১৩ হাজারের মতো মানুষকে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। দাবানল নিয়ন্ত্রণে আনতে লড়ে যাচ্ছে নয়শ'র বেশি দমকলকর্মী। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে তিন দমকলকর্মী। এছাড়া, ইচ্ছাকৃতভাবে কেউ এই দাবানল সৃষ্টি করেছে কি-না তা তদন্ত করে দেখছে কর্তৃপক্ষ। শান্তা বারবারা কাউন্টির দমকল বাহিনীর মুখপাত্র ডেভিড সাদিকি বলেন, "আমরা ভয়াবহ দুর্যোগের মধ্যে আছি।" তিনি জানান, ১০০ ডিগ্রি ফারেনহাইটের ওপরে তাপমাত্রা এবং ঘন্টায় প্রায় ৫০ মাইল বেগে বাতাস বইছে। এই বিরূপ আবাহাওয়ার মধ্যে আগুনের সঙ্গে লড়াই করে পেরে ওঠা যাচ্ছে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৮৩০ ঘ.