২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দালাই লামাকে পুরস্কৃত করার বিরুদ্ধে ফ্রান্সকে চীনের হুঁশিয়ারি

তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা আগামী মাসে ফ্রান্স সফরের সময় তাকে প্যারিসের সম্মানজনক নাগরিকত্ব না দেওয়ার ব্যাপারে সতর্ক করে দিয়েছে চীন। এতে চীনের ক্ষোভই কেবল বাড়বে বলে জানিয়েছে বেইজিং।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2009, 10:59 AM

Updated : 26 Aug 2022, 11:26 AM

বেইজিং, মে ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা আগামী মাসে ফ্রান্স সফরের সময় তাকে প্যারিসের সম্মানজনক নাগরিকত্ব না দেওয়ার ব্যাপারে সতর্ক করে দিয়েছে চীন। এতে চীনের ক্ষোভই কেবল বাড়বে বলে জানিয়েছে বেইজিং। বেইজিং দালাই লামাকে বিচ্ছিন্নতাবাদী আখ্যা দিয়ে আসছে। গত বছর ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি দালাই লামার সঙ্গে বৈঠকের পর ফ্রান্সের আয়োজিত ইইউ সম্মেলন বয়কট করে চীন। চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মা ঝাওক্সু এক নিয়মিত সংবাদ ব্রিফিং এ বলেন, "এক বছর আগে দালাই লামাকে তথাকথিত সম্মানজনক নাগরিকত্ব দেওয়ার প্যারিসের সিদ্ধান্তে চীনের জনগণ অত্যন্ত ক্ষুব্ধ হয়েছে।" তিনি আরও বলেন, "প্যারিস তাকে তথাকথিত সম্মানজনক নাগরিক বানালে চীনের জনগণ অবশ্যই আবারও এর বিরোধিতা করবে। আমরা চীনের অভ্যন্তরীন বিষয়ে বিঘ