২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোয়াইন ফ্লু মহামারীর দ্বারপ্রান্তে বিশ্ব, সতর্কতার মাত্রা ৫

বিশ্ব সোয়াইন ফ্লু মহামারীর দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বলে বুধবার জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ফ্লু আক্রান্ত হয়ে মেক্সিকোর বাইরে যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক শিশুর মৃত্যুর পর মহামারী সতর্কতা ৫ মাত্রায় বাড়ানো হয়েছে। এটি মহামারী ঘোষণার আগের ধাপ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2009, 04:23 AM

Updated : 26 Aug 2022, 11:24 AM

ওয়াশিংটন, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--বিশ্ব সোয়াইন ফ্লু মহামারীর দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বলে বুধবার জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ফ্লু আক্রান্ত হয়ে মেক্সিকোর বাইরে যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক শিশুর মৃত্যুর পর মহামারী সতর্কতা ৫ মাত্রায় বাড়ানো হয়েছে। এটি মহামারী ঘোষণার আগের ধাপ। ডব্লিউএইচও'র পরিচালক জেনারেল মার্গারেট চ্যান জেনেভায় এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, "ইনফ্লুয়েঞ্জা মহামারীকে গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত। কারণ এটি খুব দ্রুতই বিশ্বের প্রতিটি দেশে ছড়িয়ে পড়তে পারে।" তিনি বলেন, মহামারীর পর্যায়ে চলে যাওয়া 'ইনফ্লুয়েঞ্জা' কতটা মারাত্মক পরিস্থিতি সৃষ্টি করতে পারে সেটিই এখন বড় প্রশ্ন। তবে তিনি বলেন, আগের যে কোনও সময়ের চেয়ে এই ফ্লু মোকবেলায় বিশ্ব অনেক বেশি প্রস্তুত। সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে মেক্সিকোর বাইরে যুক্তরাষ্ট্রের টেক্সাসে বুধবার প্রথম ২৩ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। তবে এইচ১এন১ ভাইরাসের উৎস হিসেবে এখন পর্যন্ত মেক্সিকোকেই বিবেচনা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সবচেয়ে বেশি মানুষ আক্রান্তও হয়েছে সেদেশেই। মেক্সিকোতে এই ফ্লু সংক্রমণে মারা গেছে অন্ততপক্ষে ১৫৯ মানুষ। তাছাড়া, প্রায় ১,৩০০ শ'রও বেশি লোক ভাইরাস সংক্রমণ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে বেশ কয়েকজন 'গুরুতর অসুস্থ' এবং এ পর্যন্ত প্রায় ২,৫০০ লোক এ ভাইরাস সংক্রমণের শিকার হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে ৬৫ জনের সোয়াইন ফ্লু সংক্রমণের খবর পাওয়া গেছে। টেক্সাসের গভর্নর আর্নল্ড শোয়ার্জনেগার বুধবার রাজ্যটিতে জরুরি অবস্থা ঘোষণা করেন। একইদিনে নতুন ভাইরাসটি সংক্রমণের কথা নিশ্চিত করে জার্মানি। এর ফলে সংক্রমণ ছড়িয়ে পড়া দেশের সংখ্যা দাঁড়ায় ৮ এ। মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও জার্মানি ছাড়া বাকী দেশগুলো হল নিউজিল্যান্ড, ইসরায়েল, কানাডা, স্পেন ও ব্রিটেন। জার্মানির 'সংক্রামক রোগ সংস্থা' জানিয়েছে, তিনজনের এইচ১এন১ ভাইরাস আক্রান্ত হওয়ার বিষয়ে নিশ্চিত হয়েছেন তারা। আক্রান্তরা হলেন বেভারিয়ার বাসিন্দা মধ্য-তিরিশে থাকা দুই নারী পুরুষ এবং দেশের অন্যপ্রান্তে হামবুর্গে ২২ বছরের এক তরুণ। এ তিনজনই স