জেনেভা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মঙ্গলবার জানিয়েছে, সোয়াইন ফ্লু মহামারী প্রতিরোধ করা অসম্ভব নয়, তবে সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য দেশগুলোকে প্রস্তুত থাকতে হবে।
ডব্লিউএইচও এর ভারপ্রাপ্ত মহাপরিচালক কেইজি ফুকুদা সাংবাদিকদের বলেন, "এই সুযোগে বিভিন্ন দেশের উচিৎ এ ধরণের মহামারী প্রতিরোধের জন্য প্রস্তুতি নেওয়া।"
তিনি জানান, তার সংস্থা এখন উন্নয়নশীল দেশগুলোর দিকেই বেশি নজর দিচ্ছে। কেননা অতীতে দেখা গেছে মহামারীতে তারাই বেশি ক্ষতিগ্রস্ত হয়।
"তারা সত্যিই দারুণ ক্ষতিগ্রস্ত হয়।"
সোয়াইন ফ্লুতে ইতোমধ্যে মেক্সিকোয় ১৪৯ জনের মৃত্যু হয়েছে। ভাইরাসটি মঙ্গলবার ছড়িয়ে পড়েছে আরও কয়েকটি দেশে। এতে বাড়ছে মহামারী দেখা দেওয়ার শঙ্কা। যুক্তরাষ্ট্র, ইউরোপে আরও লোকের আক্রান্ত হওয়া এবং নিউজিল্যান্ড ও ইসরায়েলে মানবদেহে এই ফু
bdnews24