কাবুল, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই ২০ আগষ্ট অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানোর বিষয়টি সোমবার নিশ্চিত করেছেন। কারজাই বহুদিন থেকেই নির্বাচনে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করে আসলেও আনুষ্ঠানিকভাবে প্রার্থীতা ঘোষণা করেননি। নির্বাচনের জন্য দুই সপ্তাহের প্রার্থী রেজিস্ট্রেশন শুরু হয়েছে শনিবার থেকে।
আফগানিস্তান সফররত ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের সঙ্গে এক সাংবাদিক সম্মেলনে কারজাই বলেন, "আমি ভাইস প্রেসিডেন্ট প্রার্থীসহ নাম রেজিস্ট্রেশন করব। তবে কখন এই রেজিস্ট্রেশন হবে তা তিনি বলেননি।"
সাবেক মন্ত্রিসভার মন্ত্রী, নীতিনির্ধারক, আঞ্চলিক গভর্নররাসহ আফগান বংশোদ্ভুত মার্কিন রাষ্ট্রদূতও নির্বাচনে তার বিরুদ্ধে লড়বেন বলে মনে করা হচ্ছে।
২০০১ সালে আফগানিস্তানে তালেবান শাসন পতনের পর ২০০৪ সালের প্রথম গণতান্ত্রিক নির্বাচনে জিতে ক্ষমতায় আসেন কারজাই। স
bdnews24