২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোমালি জলদস্যুদের প্রতিহত করল ইতালির প্রমোদতরী

আফ্রিকা উপকূলে গুলি ও জল ছিটিয়ে জলদস্যুদের হামলা প্রতিহত করেছে ইতালির একটি প্রমোদতরী। প্রমোদতরীটির ক্যাপ্টেন রোববার একথা জানিয়েছেন। এদিকে, ছিনতাই করা 'সী প্রিন্সেস টু' নামের ইয়েমেনি ট্যাঙ্কারটি রোববার ছেড়ে দিয়েছে জলদস্যুরা। কেনিয়ার সমুদ্র চলাচল কর্তৃপক্ষের এক কর্মকর্তা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2009, 02:20 PM

Updated : 26 Aug 2022, 11:23 AM

নাইরোবি, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফ্রিকা উপকূলে গুলি ও জল ছিটিয়ে জলদস্যুদের হামলা প্রতিহত করেছে ইতালির একটি প্রমোদতরী। প্রমোদতরীটির ক্যাপ্টেন রোববার একথা জানিয়েছেন। এদিকে, ছিনতাই করা 'সী প্রিন্সেস টু' নামের ইয়েমেনি ট্যাঙ্কারটি রোববার ছেড়ে দিয়েছে জলদস্যুরা। কেনিয়ার সমুদ্র চলাচল কর্তৃপক্ষের এক কর্মকর্তা একথা জানিয়েছেন। এমএসসি মেলোডি নামের ইতালির প্রমোদতরীটির ক্যাপ্টেন চিরো পিন্টো জানিয়েছেন, জলদস্যুদের গুলিতে তার জাহাজটি অল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। জাহাজটি যাত্রী এবং ক্রুসহ দেড়হাজার আরোহী বহনে সক্ষম। ইতালিয়ান টেলিভিশন 'স্কাইটিজি ২৪' কে তিনি জানান, সিসিলি উপকূল থেকে ২০০ মাইল উত্তরে এবং সোমালিয়া উপকূল থেকে ৬০০ মাইল দূরে জাহাজটিতে হামলা চালায় জলদস্যুরা। জলদস্যুরা জাহাজটিতে ওঠার চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা পিস্তল দিয়ে গুলি চালায় বলে তিনি জানান। পিন্টো বলেন, "জলদস্যুরা হুক দিয়ে একটি মই জাহাজের সঙ্গে আটকিয়ে ওপরে ওঠার চেষ্টা করে। এ সময় গুলি চালাতে শুরু করি। আমাদের গুলি চালাতে এবং আগুন নেভানোর পানির নল দিয়ে জল ছিটাতে দেখে তারা সরে পড়ে।" এরপর জলদস্যুরা ২০ মিনিট ধরে জাহাজটিকে অনুসরণ করে এবং গুলি করতে থাকে বলে জানান ক্যাপ্টেন। তিনি বলেন, "আরোহীরা এ সময় জাহাজের কেবিনের মধ্যে ছিল। কেউ হতাহত হয়নি।" বিডিনিউজ টোনেন্টফোর ডটকম/এফএইচবি/এলকিউ/২০০৩ ঘ.