২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে আবারও আত্মঘাতী হামলা, নিহত ৬০

ইরাকের রাজধানী বাগদাদে শুক্রবার নতুন করে দুটি আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৬০ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১২৫ জন। বাগদাদের শিয়া মুসলিম এলাকা কাদিমিয়ায় ইমাম মুসা আল কাদিমিয়ায় মাজারের প্রবেশপথে এ হামলা চালানো হয়। পুলিশ একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2009, 10:37 AM

Updated : 26 Aug 2022, 11:22 AM

বাগদাদ, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাকের রাজধানী বাগদাদে শুক্রবার নতুন করে দুটি আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৬০ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১২৫ জন। বাগদাদের শিয়া মুসলিম এলাকা কাদিমিয়ায় ইমাম মুসা আল কাদিমিয়ায় মাজারের প্রবেশপথে এ হামলা চালানো হয়। পুলিশ একথা জানিয়েছে। বাগদাদ ও উত্তরপূর্বাঞ্চলের দিয়ালা প্রদেশে দুটি পৃথক বোমা হামলায় অন্তত ৮৯ জন নিহত হওয়ার পরদিন কাদিমিয়ার শিয়া মাজারে এ হামলা হল। পুলিশ জানিয়েছে, শিয়া মুসল্লিদের ভিড়ের মধ্যে দুই হামলাকারী মাজারটির দুটি গেট দিয়ে ভেতরে প্রবেশ করে। একজন ভেতরে মাজার চত্বরে বিষ্ফোরণ ঘটায়। শিয়াদের এই পবিত্রস্থানটি আরও কয়েকবার সন্ত্রাসী হামলার শিকার হয়েছিল। আগের দিন বৃহস্পতিবারের হামলায় নিহতদেরও বেশির ভাগ ছিল শিয়া। পরপর দুদিনের এই ভয়াবহ হামলার ঘটনা ইরাকে শোচনীয় অবস্থার সাক্ষ্য দিচ্ছে। ২০১১ সালের মধ্যে ইরাক থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের অংশ হিসেবে আগামী জুনের মধ্যে বড় বড় শহরগুলো থেকে মার্কিন সেনারা সরে যাচ্ছে। এই অবস্থায় হামলা বেড়ে যাওয়ায় ইরাকের নিজস্ব বাহিনীর কার্যকারিতা সন্দেহ বাড়ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এমএইচবি/১৬৪০ ঘ.