২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঝাড়খন্ডে যাত্রীবাহী ট্রেন ছিনতাই করেছে মাওবাদীরা

মাওবাদী গেরিলারা ভারতের ঝাড়খন্ড রাজ্যে বুধবার প্রায় পাঁচশ' যাত্রীসহ একটি ট্রেন ছিনতাই করেছে বলে পুলিশ জানিয়েছে। দেশটির সাধারণ নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোটের একদিন আগে এ ঘটনা ঘটল। মাওবাদীরা এ নির্বাচন বয়কটের ঘোষণা দেওয়ার পাশাপাশি জনগণকেও নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2009, 07:50 AM

Updated : 26 Aug 2022, 11:21 AM

রাঁচি, ভারত, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মাওবাদী গেরিলারা ভারতের ঝাড়খন্ড রাজ্যে বুধবার প্রায় পাঁচশ' যাত্রীসহ একটি ট্রেন ছিনতাই করেছে বলে পুলিশ জানিয়েছে। দেশটির সাধারণ নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোটের একদিন আগে এ ঘটনা ঘটল। মাওবাদীরা এ নির্বাচন বয়কটের ঘোষণা দেওয়ার পাশাপাশি জনগণকেও নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছে। প্রায় ২০০ গেরিলা যাত্রীবাহী ট্রেনটিতে উঠে চালককে মাওবাদীদের শক্ত ঘাঁটি লাতিহার স্টেশনে নিয়ে যেতে বাধ্য করে। ঝাড়খন্ডের একজন স্থানীয় সরকারি কর্মকর্তা সারভেন্দু তথাগত রয়টার্সকে বলেন, "আমরা যাত্রীদের উদ্ধারের জন্য নিরাপত্তা বাহিনী পাঠাচ্ছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এজে/জিএনএ/১৩০৪ ঘ.