২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামার প্রতি জলদস্যুদের বিরুদ্ধে লড়াই শুরুর আহবান

সোমালিয়ার অদূরে জলদস্যুদের হামলার শিকার মার্কিন পতাকাবাহী জাহাজটির ক্রুরা সোমবার প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি জলদস্যুদের বিরুদ্ধে লড়াই শুরু করার আহ্বান জানিয়েছেন। মার্কিন নৌ াহিনী জলদস্যুদের কবল থেকে জাহাজটির ক্যাপ্টেনকে উদ্ধার করার পর উল্লসিত ত্র"ুরা এই আহ্বান জানালেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2009, 03:34 PM

Updated : 26 Aug 2022, 11:19 AM

মোগাদিসু, ১৩ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- সোমালিয়ার অদূরে জলদস্যুদের হামলার শিকার মার্কিন পতাকাবাহী জাহাজটির ক্রুরা সোমবার প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি জলদস্যুদের বিরুদ্ধে লড়াই শুরু করার আহ্বান জানিয়েছেন। মার্কিন নৌ াহিনী জলদস্যুদের কবল থেকে জাহাজটির ক্যাপ্টেনকে উদ্ধার করার পর উল্লসিত ত্র"ুরা এই আহ্বান জানালেন। সোমালি জলদস্যুরা জাহাজটির ক্যাপ্টেন রিচার্ড ফিলিপসকে একটি লাইফবোটে পাঁচ দিন আটকে রেখেছিল। মার্কিন নৌবাহিনীর কয়েকটি জাহাজ লাইফবোটটি ঘিরে রাখে এবং রোববার নৌবাহিনীর নিশানাবাজ সদস্যরা গুলি করে তিন জলদস্যুকে হত্যার মাধ্যমে ফিলিপসকে উদ্ধার করে। গুলিতে অপর জলদস্যুটি আহত হয়। এ ঘটনায় অন্য জলদস্যুরা প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে। সোমালিয়ার জলদস্যুদের হাতে এখনো বিভিন্ন দেশের আড়াই শতাধিক নাবিক জিম্মি রয়েছে। গত কয়েক মাসে তারা অনেকগুলো জাহাজ ছিনতাই করেছে। তেল ট্যাংকার থেকে প্রমোদতরী