২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অগ্নিগিরি ও ভূমিকম্প সতর্কীকরণ আধুনিক করছে যুক্তরাষ্ট্র

আগ্নেয়গিরির উদ্গিরণ ও ভূমিকম্প সতর্কীকরণ ব্যবস্থার আধুনিকায়নে ১৫ মিলিয়ন ডলারের বেশি ব্যয় করবে য্ক্তুরাষ্ট্র। স্বরাষ্ট্রমন্ত্রী কেন্ সালাজার শুক্রবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2009, 12:28 PM

Updated : 26 Aug 2022, 11:18 AM

ওয়াশিংটন, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আগ্নেয়গিরির উদ্গিরণ ও ভূমিকম্প সতর্কীকরণ ব্যবস্থার আধুনিকায়নে ১৫ মিলিয়ন ডলারের বেশি ব্যয় করবে য্ক্তুরাষ্ট্র। স্বরাষ্ট্রমন্ত্রী কেন্ সালাজার শুক্রবার একথা জানিয়েছেন। যুক্তরাষ্ট্র এবং এর মূল ভূখণ্ডের বাইরে বিভিন্ন নিজস্ব অঞ্চলে ১৬৯টি সক্রিয় আগ্নেয়গিরি আছে। সালাজার জানান, এর মধ্যে ৫৪টি আগ্নেয়গিরি পর্যবেক্ষণ ব্যবস্থা আধুনিকায়ন করা প্রয়োজন যাতে বিজ্ঞানীরা লাভা উদ্গিরণ ও ছাই থেকে মানুষ এবং ছাইয়ের মেঘ থেকে বিমান চলাচলের ঝুঁকির বিষয়ে সতর্ক করতে পারেন। তিনি জানান, গত ২২ মার্চ আলাস্কার মাউন্ট রিডাউটের উদগিরণ থেকে বোঝা গেছে পর্যবেক্ষণ ব্যবস্থা আরও উন্নত করা প্রয়োজন। ১৯ বছর আগে মাউন্ট রিডাউটে উদ্গিরণের ফলে সৃষ্ট ছাইয়ের মেঘের মধ্যে পড়ে একটি বোয়িং-সেভেন ফোর সেভেন যাত্রিবাহী বিমান প্রায় ধ্বংসের মুখে পড়েছিল। মার্কিন অর্থনৈতিক পুনরুদ্ধার বিলের আওতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে ৩ বিলিয়ন ডলার পেয়েছে সেখান থেকে আগ্নেয়গিরি পর্যবেক্ষণ ব্যবস্থা আধুনিকায়নের জন্য প্রয়োজনীয় অর্থের জোগান দেওয়া হবে। সালাজার জানান, ভূমিকম্প সতর্কীকরণ ব্যবস্থা জোরদার করতে দেশজুড়ে ভূ-কম্পন পর্যবেক্ষণ কেন্দ্র দ্বিগুণ করা হবে। এজন্য ব্যয় হবে ২৯ দশমিক ৪ মিলিয়ন ডলার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/১৮৩০ ঘ.