অসলো, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)- মোটা কাগজের তৈরি দুটি বাক্স, একটির ভেতর আরেকটি। ভিতরেরটি কালো রঙ দেওয়া, বাইরেরটি গায়ে পাতলা ফয়েল মোড়ানো যাতে সূর্যের আলোতে তাপ তৈরি হয়ে কালোটি গরম হয়ে উঠতে পারে। ব্যাস, সহজে তৈরি হয়ে গেল সৌরচুল্লি। পানি ফুটানো যাবে, রান্না করা যাবে খাবার। মাত্র ৬ ডলারের এই 'কিয়োটো বক্স' জিতে নিয়েছে বিশ্ব জলবায়ু পুরস্কার।
সবুজ ধরিত্রী রক্ষার এই সবুজ উদ্ভাবক হচ্ছেন কেনিয়াতে বসবাসকারী নরওয়ের জন বোয়েমার। জ্বালানি কাঠের জন্য গাছপালা সাবাড় করে বিশ্বকে ন্যাড়া করার যে প্রক্রিয়া চলছে, খরচের ব্যাপার হওয়ায় পানি ফুটিয়ে পান না করায় প্রতিবছর বিশ্বে যে হাজার হাজার গরিব শিশু প্রাণ হারাচ্ছে, এরকম আরও অনেক ভয়াবহ ক্ষতি থেকে রক্ষা পাওয়া যাবে এই চুলার ব্যবহারে
bdnews24