২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিম তীরে ইহুদি বসতকারীদের তাণ্ডব

পশ্চিম তীরের সাফায় ফিলিস্তিনিদের গ্রামে বুধবার সকালে তাণ্ডব চালিয়েছে একদল ইসরায়েলি ইহুদি বসতকারী। ইসরায়েলি বসতকারীরা যানবাহন এবং বাড়িঘড়ে ভাঙচুর চালায়। পরে ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে পাঁচ ফিলিস্তিনি আহত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2009, 11:56 AM

Updated : 26 Aug 2022, 11:18 AM

সাফা, পশ্চিম তীর, এপ্রিল ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পশ্চিম তীরের সাফায় ফিলিস্তিনিদের গ্রামে বুধবার সকালে তাণ্ডব চালিয়েছে একদল ইসরায়েলি ইহুদি বসতকারী। ইসরায়েলি বসতকারীরা যানবাহন এবং বাড়িঘড়ে ভাঙচুর চালায়। পরে ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে পাঁচ ফিলিস্তিনি আহত হয়। সাফার বাসিন্দা আবু আল আবেদ জানান, "সকাল ৭টা ৩০ মিনিটের দিকে বেশকিছু সংখ্যক ইসলায়েলি বসতকারী আসে এবং যানবাহনের কাচ ভাঙতে থাকে ও বাড়িঘরে পাথর ছুড়ে মারে।" পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ইসরায়েলি সেনারা ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয় আরব বাসিন্দাদের সঙ্গে সেনাদের সংঘর্ষ হয় এবং এতে কমপক্ষে পাঁচ ফিলিস্তিনি আহত হয়। তবে হামলা চালানো ইহুদি বসতকারীদের কারো আহত হওয়ার খবর পাওয়া যায়নি। বসতকারীদের তাণ্ডবের প্রতিবাদে বিক্ষোভরত ফিলিস্তিনিদের নিবৃত্ত করতে সেনারা বেশ কয়েক রাউন্ড রাবারের প্রলেপ দেওয়া ধাতব গুলি ছোড়ে এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। সাফা গ্রামটিতে প্রায় ৩০০ ফিলিস্তিনি বসবাস করে। ইসরায়েলি সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে, বাইত আমিনের ওই ইসরায়েলি বসতকারীরা 'ইসলায়েলিদের দাসত্বমুক্তির' ধর্মীয় স্মরণোৎসবের বিশেষ প্রার্থণার সময় পাশের পাহাড় থেকে ফিলিস্তিনিরা পাথর ছুড়ে মারলে ঘটনার সূত্রপাত হয়। অন্যদিকে, সাফার বাসিন্দারা জানায় প্রায় দুইশ' ইসরায়েলি বসতকারী সকালে গ্রামটিতে প্রবেশ করে। এসময় তাদের কারো কারো কাছে অস্ত্র ছিল। গত সপ্তাহে বাইত আমিনের ইসরায়েলি ইহুদি বসতিতে ১৩ বছরের এক বালককে কুঠার দিয়ে কুপিয়ে এবং অপর একজনকে আহত করে পালিয়ে যায় অজ্ঞাত এক হামলাকারী। ওই ঘটনার পর থেকেই ইহুদি বসতিটিতে উত্তেজনা বিরাজ করছিল। ফিলিস্তিনের হেবরন এবং বেথলেহেম শহরের মাঝামাঝি জায়গায় বাইত আমিন বসতিটির অবস্থান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এমএইচবি/১৭৪৫ ঘ.