২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাই প্রধানমন্ত্রীর গাড়িতে বিক্ষোভকারীদের হামলা

থাইল্যান্ডে বিক্ষোভকারীরা মঙ্গলবার প্রধানমন্ত্রী অভিসিৎ ভেজ্জাজিভার গাড়িতে হামলা চালিয়েছে। হামলায় গাড়িটির একটি জানালা চুরমার হয় তবে প্রধানমন্ত্রী অক্ষত রয়েছেন। সরকার উৎখাতের লক্ষ্যে এই সপ্তাহে একটি বড় ধরনের বিক্ষোভ কর্মসূচির আগে এই ঘটনায় উত্তেজনা আরও বাড়ল। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2009, 10:53 AM

Updated : 26 Aug 2022, 11:17 AM

ব্যাংকক, এপ্রিল ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- থাইল্যান্ডে বিক্ষোভকারীরা মঙ্গলবার প্রধানমন্ত্রী অভিসিৎ ভেজ্জাজিভার গাড়িতে হামলা চালিয়েছে। হামলায় গাড়িটির একটি জানালা চুরমার হয় তবে প্রধানমন্ত্রী অক্ষত রয়েছেন। সরকার উৎখাতের লক্ষ্যে এই সপ্তাহে একটি বড় ধরনের বিক্ষোভ কর্মসূচির আগে এই ঘটনায় উত্তেজনা আরও বাড়ল। (আরও তথ্যসহ) থাইল্যান্ডের পর্যটন শহর পাত্তাইয়ায় লাল জামা গায়ে বিক্ষোভকারীদের একটি অংশ ওই হামলা চালায়। মন্ত্রিসভার একটি সাপ্তাহিক বৈঠক সেখানে অনুষ্ঠিত হয়েছে এবং এই সপ্তাহে এশিয়ার একটি শীর্ষ সম্মেলন শহরটিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হামলার ঘটনার পর অভিসিৎ ব্যাংককে সাংবাদিকদের বলেন, "সব কিছু ঠিক আছে। ওই ঘটনায় আমি ভয় পাইনি। আমি আমার কাজ করে যেতে পারছি।" পাত্তাইয়ায় ট্রাফিক জ্যামে প্রধানমন্ত্রী গাড়িবহর আটকা পড়লে প্রায় ৪০/৫০ জনের বিক্ষোভকারী দলটি হামলা চালায়। টিভি ফুটেজে দেখা যায়, বিক্ষোভকারীদের একজন মোটর সাইকেলের হ্যালমেটের আঘাতে প্রধানমন্ত্রীর স্টেশন ওয়াগন গাড়ির পিছনের জানালার কাচ ভাঙছে। অন্যরাও লাঠি নিয়ে চড়াও হয়ে প্রধানমন্ত্রীকে গালাগাল করছে। সাবেক থাই প্রধানমন্ত্রী থাকসিনের সমর্থনপুষ্ট দল ইউনাইটেড ফ্রন্ট ফর ডেমোক্রেসি অ্যাগেনিস্ট ডিক্টেটরশিপ (ইউডিডি) এর সমর্থকরা প্রধানমন্ত্রীর পতন ঘটানোর লক্ষ্যে গত ২৬ মার্চ থেকে সরকারের প্রধান দপ্তর অবরোধ করে রেখেছে। ইউডিডি বলেছে, বুধবার গভর্নমেন্ট হাউজ অভিমুখী তাদের শোভাযাত্রায় প্রায় ৩ লাখ লোখ যোগ দেবে বলে তারা আশা করছেন। শোভাযাত্রাটি রাজা ভূমিবল আদুলায়ের প্রধান উপদেষ্টা ও সাবেক প্রধানমন্ত্রী প্রেম তিনসুলানন্দোর বাসা পর্যন্ত পৌঁছে যাবে বলে আয়োজকরা ধারণা করছেন। থাকসিন অভিযোগ করে আসছেন, ২০০৬ সালে তাকে ক্ষমতাচ্যূত করার অভ্যুত্থানে নেপথ্যে থেকে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন প্রেম। অভিসিৎ সোমবার রাতে টেলিভিশনের মাধ্যমে এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলেন, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের রক্তাক্ত সংঘাত সরকার কঠোর হাতে দমন করবে। তবে ইউডিবি বলেছে, তাদের বিক্ষোভ মিছিল দু'সপ্তাহ ধরে গভর্নমেন্ট হাউজ অবরোধ করে রাখার মতোই শান্তিপূর্ণ হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭১২ ঘ.