২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মান জাহাজ ছিনতাই করেছে সোমালিয়ার জলদস্যুরা

ভারত সাগরে একটি জার্মান কন্টেইনার জাহাজ ছিনতাই করেছে সোমালিয়ার জলদস্যুরা। সমুদ্র পরিবহণ বিষয়ক একটি আঞ্চলিক গ্র"প রোববার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2009, 03:41 PM

Updated : 26 Aug 2022, 11:16 AM

নাইরোবি, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারত সাগরে একটি জার্মান কন্টেইনার জাহাজ ছিনতাই করেছে সোমালিয়ার জলদস্যুরা। সমুদ্র পরিবহণ বিষয়ক একটি আঞ্চলিক গ্র"প রোববার একথা জানিয়েছে। মোম্বাসাভিত্তিক 'ইস্ট আফ্রিকান সিফেয়ারারস অ্যাসোসিয়েশন প্রোগ্রাম' এর এন্ড্রু মংগুরা জানিয়েছেন, সোমালিয়ার দক্ষিণাঞ্চলীয় সমুদ্রবন্দর কিসমায়ু থেকে ৪০০ ন্যটিকাল মাইল দূরে সর্বশেষ এ ঘটনা ঘটেছে। রয়টার্সকে তিনি বলেন, "জার্মান জাহাজটিতে ২৪ জন ক্রু ছিল বলে আমরা জানতে পেরেছি। আমরা জাহাজটির নাম এবং ক্রুদের পরিচয় জানার চেষ্টা করছি।" তবে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, তাদের কোনো জাহাজ ছিনতাই হয়েছে কি-না তা তারা নিশ্চিত হওয়ার জন্য প্রকৃত প্রমাণ তারা খুঁজে দেখছে। মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, "কেন্দ্রীয় সরকার বিষয়টি দেখছে এবং সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে কাজ করছে।" হর্ন অব আফ্রিকার দেশ সোমালিয়ার ভারী অস্ত্রসজ্জিত জলদস্যুরা গত বছর অনেকগুলো বিদেশি জাহাজ ছিনতাই করেছে। আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য গুরুত্বপূর্ণ উপসাগরীয় ও এডেন সাগরের এই এলাকায় জাহাজ ছিনতাই করে তারা মিলিয়ন মিলিয়ন ডলার হাতিয়ে নিচ্ছে। এই পরিপ্রেক্ষিতে অঞ্চলে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে টহল দেওয়ার জন্য নৌবাহিনী পাঠিয়েছে কয়েকটি দেশ। এরপর গত কয়েক মাস ছিনতাইয়ের ঘটনা কিছুটা কমলেও এখনো মাঝেমধ্যে এই ঘটনা ঘটছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১২১ ঘ.