প্রাগ, এপ্রিল ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উত্তর কোরিয়ার রকেট উৎক্ষেপণ ব্যর্থ হলেও তাদের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পদক্ষেপ গ্রহণের চেষ্টা থেকে সরে না আসায় অটল যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের এক কর্মকর্তা রোববার একথা জানিয়েছেন।
চেক প্রজাতন্ত্রে প্রেসিডেন্ট বারাক ওবামার সফরসঙ্গী ওই মুখপাত্র প্রাগে বলেন, "রকেট উৎক্ষেপণ ব্যর্থ হলেও, উৎক্ষেপণের চেষ্টা করাটাই আইনের লঙ্ঘন। এখন আমরা দেখছি ওই উৎক্ষেপণ ব্যর্থ হয়েছে। কিন্তু তাতে কিছু আসে যায় না।"
উত্তর কোরিয়া রোববার সকালে জাপানের ওপর দিয়ে একটি উপগ্রহ সফলভাবে কক্ষপথে পাঠানোর দাবি করে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, একটি উপগ্রহ কক্ষপথে পাঠানো হয়েছে। এটি পৃথিবী প্রদক্ষিণ করছে।
তবে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা বলছেন, কক্ষপথে কোনও কিছুই পৌঁছেনি। বিবিসি জানিয়েছে, উত্তর কোরিয়া কক্ষপথে উপগ্রহ পাঠাতে ব্যর্থ হয়েছে। মার্কিন সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, রকেটটি প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়েছে।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ২০০৬ সালে পরমাণু অস্ত্র পরীক্ষা চালানো উত্তর কোরিয়া জাতিসংঘ প্রস্তাবনা লঙ্ঘন করেছে। বিশ্লেষকদের ধারণা, আলাস্কার মতো দূরের লক্ষ্যস্থলে আঘাত হানার উদ্দেশ্যে উত্তর কোরিয়ার এই পদক্ষেপ কার্যত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা।
ইউরোপ সফরে থাকা ওবামা এক বিবৃতিতে বলেন, "এই উস্কানিমূলক পদক্ষেপের মধ্য দিয়ে উত্তর কোরিয়া আন্তর্জাতিক নীতিমালা উপেক্ষা করেছে, সংযত থাকার আহ্বান প্রত্যাখ্যান করেছে এবং বিশ্ব স
bdnews24