খার্তুম, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)'র গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এর প্রতিবাদে বিভিন্ন দেশ সফরের শেষ পর্যায়ে সুদানের প্রেসিডেন্ট ওমর হাসান আল-বশির বুধবার সৌদি আরব পৌঁছেছেন।
যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে গত ৪ মার্চ আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকে এটি বশিরের পঞ্চম দেশ সফর।
সুদানের টেলিভিশন এবং রাষ্ট্রীয় বেতার জানিয়েছে, কাতারে আরব ও ল্যাতিন আমেরিকার নেতাদের শীর্ষ সম্মেলনে যোগদান শেষে সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছেন। তবে তিনি কখন সৌদি আরবে পৌঁছেছেন সে বিষয়ে কিছু জানানো হয়নি।
রাষ্ট্রীয় চ্যানেলে বলা হয়, "প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল ওমর আল-বশির ওমরাহ পালনের উদ্দেশ্যে জেদ্দা পৌঁছেছেন।"
সুদানের বাইরে গেলে ওমরের গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা আছে। তবে তিনি কেবল সে সমস্ত দেশই সফর করছে যারা আইসিসির সদস্য নয়।
আন্তর্জাতিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, পশ্চিম সুদানের দারফুর এলকায় গত ছয় বছর ধরে জাতিগত এবং রাজনৈতিক সংঘাতে কমপক্ষে দুই লাখ মানুষ নিহত এবং ২৭ লাখ মানুষ গৃহহারা হয়েছে। তবে সুদান সরকার দাবি করে থাকে নিহতের সংখ্যা ১০ হাজার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৭১১ ঘ.
bdnews24