২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাশ্মিরে ৫ দিনে সংঘর্ষে নিহত ২৫, লস্করের হুমকি

ভারতীয় কাশ্মিরে গত ৫ দিনে জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষে আট সেনাসদস্যসহ ২৫ জন নিহত হয়েছে। এই সংঘর্ষের পর পাকিস্তানভিত্তিক একটি জঙ্গি গ্র"প সেখানে আরও হামলার হুমকি দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2009, 12:21 PM

Updated : 26 Aug 2022, 11:14 AM

শ্রীনগর, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতীয় কাশ্মিরে গত ৫ দিনে জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষে আট সেনাসদস্যসহ ২৫ জন নিহত হয়েছে। এই সংঘর্ষের পর পাকিস্তানভিত্তিক একটি জঙ্গি গ্র"প সেখানে আরও হামলার হুমকি দিয়েছে। জঙ্গি গ্র"প লস্কর-ই-তৈয়্যেবার মুখপাত্র আবদুল্লাহ গজনবী টেলিফোনে রয়টার্সকে বলেন, "কাশ্মিরের স্বাধীনতার স্বার্থে লস্কর-ই-তৈয়্যেবা তাদের চেষ্টা অব্যাহত রাখবে এবং আগামী দিনগুলোতে ভারতীয় বাহিনীর অনেক ক্ষয়ক্ষতি হবে।" কর্মকর্তারা জানিয়েছেন, ভারত ও পাকিস্তানি কাশ্মিরের সীমান্তে নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি শামসবারি জঙ্গলে গত শুক্রবার সেনাবাহিনী এবং জঙ্গিদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। গত কয়দিনে সেনাদের গুলিতে সেখানে ১৭ জঙ্গি নিহত হয়েছে। এছাড়া সংঘর্ষে সেনাবাহিনীর আট সদস্যও নিহত হয়েছে। ভারতীয় বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ব্রিগেডিয়ার গুরমিত সিং জানিয়েছেন, জঙ্গিরা প্রশিক্ষিত এবং ভারী অস্ত্রধারী। লস্কর-ই-তৈয়্যেবার মুখপাত্র জানিয়েছেন, ওই অঞ্চলের ভারতীয় বাহিনী লক্ষ করে তারা একটি গুপ্ত হামলা চালিয়েছে। গজনবী বলেন, "ভারতের বোঝা উচিত কাশ্মিরের মুক্তি সংগ্রাম শেষ হয়ে যায়নি, এখনো তা পুরামাত্রায় সক্রিয়।" "এই বন্দুক যুদ্ধের পর ভারতীয় কর্তৃপক্ষের টনক নড়া উচিত।" কাশ্মিরের এক অংশ ভারত এবং এক অংশ পাকিস্তান শাসন করলেও দুই দেশই পূর্ণাঙ্গ কাশ্মির নিজেদের বলে দাবি করে। কাশ্মিরের নিয়ন্ত্রণ নিয়ে পরমাণু শক্তিধর দুই প্রতিবেশির মধ্যে দুই বার যুদ্ধ হয়েছে। ভারতীয় বাহিনী জানিয়েছে, জঙ্গিদের একটি বড় অংশ ভারতীয় কাশ্মিরে অনুপ্রবেশের চেষ্টা করছে। "তাদের প্রতিহত করতে আমরা প্রস্তুত।" বলেন গুরমিত সিং। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/১৭৫০ ঘ.