২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে অতিরিক্ত সেনা পাঠানোর পরিকল্পনা ওবামার

আফগান বাহিনীকে প্রশিক্ষণ সহায়তা দিতে আফগানিস্তানে অতিরিক্ত ৪ হাজার সেনা মোতায়েনের পরিকল্পনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। আল-কায়েদাকে ছত্রভঙ্গ করা এবং তালেবানদের দাপট কমানোর কৌশল হিসাবে ওবামা এ পদক্ষেপ নিতে চান। মার্কিন কর্মকর্তারা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2009, 07:14 AM

Updated : 26 Aug 2022, 11:14 AM

ওয়াশিংটন, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)--- আফগান বাহিনীকে প্রশিক্ষণ সহায়তা দিতে আফগানিস্তানে অতিরিক্ত ৪ হাজার সেনা মোতায়েনের পরিকল্পনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। আল-কায়েদাকে ছত্রভঙ্গ করা এবং তালেবানদের দাপট কমানোর কৌশল হিসাবে ওবামা এ পদক্ষেপ নিতে চান। মার্কিন কর্মকর্তারা একথা জানিয়েছেন। কর্মকর্তারা বৃহস্পতিবার জানান, আফগানিস্তানে ইতোমধ্যেই মোতায়েন হতে চলা ১৭ হাজার সেনার সঙ্গে এ বছরের শেষ দিকে বাড়তি ওই ৪ হাজার সেনা মোতায়েন করা হবে। এই বাড়তি সেনা আফগান সামরিক বাহিনীর সঙ্গে যোগ দেবে। শুক্রবার নতুন আফগান কৌশল প্রকাশের সময় ওবামা অতিরিক্ত সেনা মোতায়েনের এই পরিকল্পনা ঘোষণা করবেন। ২০০১ সালের পর থেকে আফগানিস্তানে সহিংসতা স