ভিয়েনা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা আইএইএ'র প্রধান এলবারাদির উত্তরসূরি নির্বাচনে ব্যর্থ হয়েছেন গভর্নররা। ৫ দফা ভোটের পরও তার উত্তরসূরি নির্বাচন করা যায়নি। এতে করে এ পদের জন্য আরও নতুন নতুন প্রার্থীর দ্বার খুলে গেল। কূটনীতিকরা একথা জানিয়েছেন।
এলবারাদির উত্তরসূরি হওয়ার পথে সবচে এগিয়ে ছিলেন আইএইএ'র জাপানি রাষ্ট্রদূত ইউকিয়া আমানো। কিন্তু আইএইএ'র ৩৫-জাতি বোর্ড অব গভর্নরর্সের বিশেষ অধিবেশনে দুইদিনের নির্বাচনে প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার চেয়ে মাত্র এক ভোট কম পান আমানো।
বৃহস্পতিবার তিনদফা ভোটে আমানো প্রতিপক্ষ প্রার্থী আব্দুল সামাদের চেয়ে বেশি ভোট পেলেও প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায় নির্বাচিত হতে পারেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৪৬ ঘ.
bdnews24