২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের কাছ থেকে 'জবাবদিহিতা' চায় যুক্তরাষ্ট্র: ওমাবা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, আল কায়েদাকে পরাজিত করতে পাকিস্তানকে প্রয়োজনীয় সব হাতিয়ার দেবে যুক্তরাষ্ট্র। তবে এর বিনিময়ে তারা পাকিস্তানের কাছ থেকে কিছু 'জবাবদিহিতা' আশা করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2009, 03:53 PM

Updated : 26 Aug 2022, 11:15 AM

ওয়াশিংটন, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, আল কায়েদাকে পরাজিত করতে পাকিস্তানকে প্রয়োজনীয় সব হাতিয়ার দেবে যুক্তরাষ্ট্র। তবে এর বিনিময়ে তারা পাকিস্তানের কাছ থেকে কিছু 'জবাবদিহিতা' আশা করে। সিবিএস টেলিভিশনের 'ফেস দ্যা নেশন' অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে ওবামা বলেন, "আমি মনে করি, পাকিস্তানিরা আল কায়েদা বিরোধী যুদ্ধকে তাদের নয়, কেবলমাত্র যুক্তরাষ্ট্রের যুদ্ধ বলে মনে করে-- গড়পড়তা পাকিস্তানিদের মধ্যে এই ধারণা নিয়ে গত কয়েকবছর ধরে আমাদের উদ্বেগ বাড়ছে।" তিনি বলেন, "পাকিস্তানের জনগণকে আমরা বলতে চাই আপনারা আমাদের বন্ধু, আপনারা আমাদের মিত্র। আল কায়েদাকে পরাজিত করতে এবং তাদের স্বর্গরাজ্যগুলো নির্মূল করতে সব ধরনের হাতিয়ার আমরা আপনাদের দেব। কিন্তু আমরা কিছু জবাবদিহিতাও প্রত্যাশা করি।" তিনি জানান, পাকিস্তানি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর যুক্তরাষ্ট্র পাকিস্তানের তথাকথিত 'গুরুত্বপূর্ণ' কিছু লক্ষ্যে হামলা চালাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/২১৩৭ ঘ.