২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রেপ্তারি পরোয়ানার বিরুদ্ধে আরব সমর্থন চাইলেন বশির

কাতারের আরব সম্মেলনে সোমবার আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি'র গ্রেপ্তারি পরোয়ানার বিরুদ্ধে আরব দেশগুলোর সমর্থন চেয়েছেন সুদানের প্রেসিডেন্ট ওমর হাসান আল বশির। দারফুরে যুদ্ধপরাধের অভিযোগে আইসিসি স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2009, 02:06 PM

Updated : 26 Aug 2022, 11:15 AM

দোহা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কাতারের আরব সম্মেলনে সোমবার আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি'র গ্রেপ্তারি পরোয়ানার বিরুদ্ধে আরব দেশগুলোর সমর্থন চেয়েছেন সুদানের প্রেসিডেন্ট ওমর হাসান আল বশির। দারফুরে যুদ্ধপরাধের অভিযোগে আইসিসি গত মাসে বশিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। গ্রেপ্তারি পরোয়ানার মুখে সুদান ছেড়ে অন্য কোথাও অবস্থানেরেে ত্র বশিরের আটক হওয়ার ঝুঁকি আছে। কিন্তু এ ঝুঁকির মুখেও বশির মিশর, ইরিত্রিয়া এবং লিবিয়া সফর শেষে রোববার কাতারের আরব সম্মেলনে যোগ দিতে দোহায় যান। সম্মেলনের উদ্বোধনী ভাষণে বশির দোহা বৈঠকে উপস্থিত আরব নেতাদেরকে তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাখ্যান করার আহ্বান জানান এবং দারফুরের বিদ্রোহিদের সমর্থন দেওয়ার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেন। তিনি বলেন, আমি আপনাদের সমর্থনের প্রসংশা করি এবং এর মধ্য দিয়ে গ্রেপ্তারি পরোয়ানার বিরুদ্ধে একটি জোরালো এবং স্পষ্ট প্রস্তাবনা প্রত্যাশা করি। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদও সম্মেলনের নেতাদেরকে বশিরকে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, "আমরা আজ এ পর্যায়ে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাখ্যান করে সুদানের প্রতি পরিপূর্ণ সমর্থন দেওয়ার আহ্বান জানাচ্ছি।" তিনি আরও বলেন, "সুদানে এখন যা ঘটছে তা আরবদেরকে দুর্বল করে দেওয়ার চেষ্টার আরেক অধ্যায় এবং সুদানে ভাঙন ধরানোর প্রচেষ্টার আরেকটি ধাপ।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০০১ ঘ.