২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘ বাহিনীর সঙ্গে উত্তর কোরিয়ার বিরল বৈঠক

দক্ষিণ কোরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জাতিসংঘ বাহিনীর সঙ্গে ৭ বছরের মধ্যে সোমবার প্রথম বৈঠক করেছেন উত্তর কোরিয়ার জেনারেলরা। মার্কিন সেনাদের ঔদ্ধত্বপূর্ণ আচরণ যুদ্ধ উস্কে দিতে পারে বলে গত সপ্তাহে পিয়ংইয়ংয়ের হুঁশিয়ারির পর এই বৈঠক অনুষ্ঠিত হল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2009, 11:37 AM

Updated : 26 Aug 2022, 11:07 AM

সউল, মার্চ ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- দক্ষিণ কোরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জাতিসংঘ বাহিনীর সঙ্গে ৭ বছরের মধ্যে সোমবার প্রথম বৈঠক করেছেন উত্তর কোরিয়ার জেনারেলরা। মার্কিন সেনাদের ঔদ্ধত্বপূর্ণ আচরণ যুদ্ধ উস্কে দিতে পারে বলে গত সপ্তাহে পিয়ংইয়ংয়ের হুঁশিয়ারির পর এই বৈঠক অনুষ্ঠিত হল। স্থানীয় সংবাদ প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, উত্তর কোরিয়া আগামী সপ্তাহ থেকে শুরু হতে যাওয়া যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া এবং দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত মার্কিন সেনাদের কর্মকান্ডের প্রতিবাদ জানাবে বলে মনে করা হচ্ছে। এক নিউজ রিলিজে জাতিসংঘ কমান্ড বলেছে, "উত্তেজনা প্রশমনের বিষয়টি নিয়ে আলোচনা করতে উত্তর কোরিয়া এই বৈঠক করার অনুরোধ জানিয়েছিল।" দুই কোরিয়ার মধ্যকার সেনামুক্ত এলাকার এই বৈঠক সম্পর্কে বিস্তারিত আর কিছু বলা হয়নি। মার্কিন বাহিনীর কোরিয় মুখপাত্র জানিয়েছেন, বৈঠকটি ছিল তিন ঘন্টার। এ সম্পর্কে এখনও বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি বলে জানান তিনি। উত্তর কোরিয়ার কেসিএনএ সংবাদ সংস্থা শনিবার দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর কাছে লিখিত নোটে উত্তর কোরিয়ার সেনা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র উত্তর ও দক্ষিণের নিয়ন্ত্রিত এলাকায় ঔদ্ধত্বপূর্ণ আচরণ করতে থাকলে কোরিয়ার পিপলস আর্মি এর কঠোর পাল্টা ব্যবস্থা নেবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৩৪ ঘ.