২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে বিচারপতি ইফতিখার কেন এত গুরুত্বপূর্ণ?

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি দেশব্যাপী বিরোধী দল ও আইনজীবীদের ফুঁসে ওঠা বিক্ষোভের মুখে ইফতিখার চৌধুরীকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে পুনর্বহালে রাজি হয়েছেন। এক সপ্তাহ ধরে চলা আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছিল পাকিস্তান, হুমকি সৃষ্টি হয়েছিল সরকারের প্রতি। যুক্তরাষ্ট্র ও ব্রিটেনসহ মিত্ররা প্রমাদ গুণছিল, পরিস্থিতির আরও অবনতি হলে পরমাণু শক্তিধর দেশটিতে ইসলামি জঙ্গিরা বহুগুণে মাথাচারা দিয়ে উঠবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2009, 05:12 PM

Updated : 26 Aug 2022, 11:11 AM

ইসলামাবাদ, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি দেশব্যাপী বিরোধী দল ও আইনজীবীদের ফুঁসে ওঠা বিক্ষোভের মুখে ইফতিখার চৌধুরীকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে পুনর্বহালে রাজি হয়েছেন। এক সপ্তাহ ধরে চলা আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছিল পাকিস্তান, হুমকি সৃষ্টি হয়েছিল সরকারের প্রতি। যুক্তরাষ্ট্র ও ব্রিটেনসহ মিত্ররা প্রমাদ গুণছিল, পরিস্থিতির আরও অবনতি হলে পরমাণু শক্তিধর দেশটিতে ইসলামি জঙ্গিরা বহুগুণে মাথাচারা দিয়ে উঠবে। কয়েকবছর থেকে ইফতিখারের বিষয়টি যেমন মূখ্য হয়ে উঠছিল, তেমনি পাকিস্তানের নানা রাজনৈতিক হিসেবেনিকেশের কারণে জটিলও হয়ে উছছিল । রয়টার্সের আলোকপাত: কে এই ইফতিখার? এক পুলিশ সদস্যের সন্তান ইফতিখার ২০০০ সালে সুপ্রিম কোর্টের বিচারপতি নিযুক্ত হন। ২০০৫ এর জুনে পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে কম বয়সে প্রধান বিচারপতির আসনে বসেন। এখন তার বয়স ৬০। প্রধান বিচারপতি হওয়ার পর তিনি পাকিস্তানীদের কাছে প্রেসিডেন্ট পারভেজ মুশাররফকে প্রতিরোধ করার প্রতীকী শক্তিতে পরিণত হন। মুশাররফ ও পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলোর প্রধানেরা তাকে পদত্যাগ করার জন্য প্রবল চাপ সৃষ্টি করেছিল। কিন্তু তিনি তাদের মোকাবেলায় অটল থাকেন। পদত্যাগে বাধ্য করতে না পেরে মুশাররফ ২০০৭ সালের ৯ মার্চ ইফতিখারকে বরখাস্ত করেন। তার বিরুদ্ধে পদের অপব্যবহার ও অসাদাচারণের অভিযোগ আনা হয়। এই সব অভিযোগ খতিয়ে দেখতে বিচারকদের একটি প্যানেলও গঠন করা হয়। ইফতিখার তার পক্ষে আইনলড়াই চালিয়ে যেতে পার্লামেন্ট সদস্য ও বেনজির ভুট্ট্রোর পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সাবেক মন্ত্রী আইতজাজ আহসানকে তার আইনজীবী দলের প্রধানের দায়িত্ব দেন। মুশাররফ কেন তাকে সরাতে চেয়েছিলেন? এর পেছনে বেশ কয়েকটি কারণ নিয়ে আলোচনা রয়েছে। বরখাস্ত হওয়ার সময় ইফতিখার নিজের উদ্যোগে এমন একটি মামলার শুনানি গ্রহণ করছিলেন যেটিতে তলব করা হচ্ছিল পাকিস্তানের গোয়েন্দা সংস্থার বড় বড় কর্মকর্তাকে। সন্ত্রাসবাদে জড়িত সন্দেহে আটক করা লোকজনের নিখোঁজ হয়ে যাওয়ার ব্যাপারে ওই মামলায় আটকদের আদালতে হাজির করার নির্দেশ দিলে অসহায়বোধ করে গোয়েন্দাসংস্থাগুলো। তিনি একটি ইস্পাত কারখানার বেসরকারিকরণ বিষয়ক মামলায় সেটির বিক্রি বাতিল করে দিয়ে প্রধানমন্ত্রী শওকত আজিজেরও বিরাগভাজন হন। এ ছাড়া ভূমি উন্নয়ন প্রকল্পসংক্রান্ত একটি মামলায় তার দেওয়া রায়ে অনেক প্রভাবশালী লোকও ক্ষুব্ধ হয়। তবে বেশিরভাগ লোকের ধারণা, মুশাররফ প্রধানবিচারপতিকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেন এই বিবেচনায় যে, তিনি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে দাঁড়াতে চাইলে ইফতিখার সংবিধানের যুক্তি দেখিয়ে তাকে সেনাপ্রধানের পদ ছাড়তে বলবেন। তো কী ঘটেছিল? ইফতিখারকে বরখাস্ত করার পর আহসানের নেতৃত্বে আইনজীবীরা স্বাধীন বিচারবিভাগের দাবিতে আন্দোলন শুরু করে। পিপিপি ও নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লিগ ইফতিখারের পক্ষে সমর্থন জানায়। ২০০৭ সালের জুলাইয়ে সুপ্রিম কোর্টের বিচারপতিরা ইফতিখারকে বরখাস্তের আদেশ বাতিল করে দিয়ে পাকিস্তানের ইতিহাসে প্রথম বারের মতো একজন সামরিক শাসকের সিদ্ধান্তের বিরুদ্ধে রায় দেয়। মুশাররফ তার অনুগত পার্লামেন্ট সদস্যদের সমর্থনের বদৌলতে সেনা পদ না ছেড়েই ওই বছরের অক্টোবরে প্রেসিডেন্ট পদে তার পুননির্বাচনের ভোটাভুটির বিষয়টি পাকাপোক্ত করে। সুপ্রিম কোর্ট ভোটগ্রহণের অনুমতি দিলেও মুশাররফ সেনাপদে থেকে সংবিধান লঙ্ঘন করেছেন কীনা তার মীমাংসা না হওয়া পর্যন্ত ফলাফল স্থগিত রাখার রায় দেয়। কিন্তু এর এক মাস পরে মুশাররফের ধৈর্য্যরে বাঁধ ভেঙে পড়ে। তিনি দেশে জরুরি অবস্থা জারি করেন এবং অনেক বিচারপতিকে বরখাস্ত করেন। মুশাররফ তার কর্মকাণ্ডে সংবিধান লঙ্ঘন করেছেন এই দাবিতে অটল থাকেন ইফতিখার। মুশাররফ দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে অবস্থান সংহত করে তোলার পর সেনাপ্রধানের পদ ছেড়ে দেন। জারদারি কেন ইফতিখারকে পুনর্বহাল করতে চাননি? বেনাজির ভুট্টোর হত্যাকাণ্ডের কয়েক সপ্তাহ পরে ২০০৮ এর ফেব্র"য়ারির জাতীয় নির্বাচনে তার প্রতি জনগণের সহানুভুতির ওপর ভর করে ক্ষমতায় আসে পিপিপি। বেনজিরের মৃত্যুর পর পিপিপির নেতৃত্ব নেন তার স্বামী জারদারি এবং তিনি ইফতিখারসহ বরখাস্ত হওয়া সব বিচারপতিকে পুনর্বহালের অঙ্গীকার করে নওয়াজ শরীফের পিএমএল-এন দলকে নিয়ে নির্বাচনে মুশাররফের দলের বিরুদ্ধে জোট করেন। তবে সম্ভবত নওয়াজ শরীফ বুঝে ফেলেছিলেন জারদারি বিচারকদের পুনর্বহালের অঙ্গীকার রাখবেন না তাই তিনি জোট থেকে বেরিয়ে আসেন। ক্ষমতায় যাওয়ার পর জারদারি বরখাস্ত হওয়া অন্য অনেক বিচারককে পুনর্বহাল করলেও ইফতিখারের ব্যাপারে বেঁকে বসেন। তার ভয় ছিল, ইফতিখারকে প্রধানবিচারপতির পদ ফিরিয়ে দেওয়া হলে হলে তিনি মুশাররফকে অবৈধ প্রেসিডেন্ট হিসেবে রায় দেবেন। আর এতে তাকে ও তার স্ত্রী বেনজিরকে মুশাররফের সাধারণ ক্ষমা ঘোষণাও বাতিল হয়ে যাবে। পুরোনো সব দুর্নীতি মামলায় বিচারের মুখোমুখি হতে হতে হবে না