ব্রাসেলস, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ফিলিস্তিন সমস্যার দ্বিরাষ্ট্রিক সমাধানে ইসরায়েল সরকারের প্রতিশ্র"তিবদ্ধ থাকার ওপরই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক নির্ভর করছে। ইইউ এর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান হ্যাভিয়ার সোলানা সোমবার একথা বলেছেন।
ইসরায়েলের কট্টর ডানপন্থি ইসরায়েল বেইতেইনু পার্টির সঙ্গে ভাবী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রাথমিক জোট সম্পর্কে মন্তব্য করতে বলা হলে সোলানা সাংবাদিকদের ওইকথা বলেন।
তিনি বলেন, "আমরা যথারীতি সরকারের সঙ্গে স্বাভাবিক কাজ চালিয়ে যেতে প্রস্তুত থাকব। যে সরকার ফিলিস্তিন সমস্যার দ্বিরাষ্ট্রিক সমাধান নিয়ে কথা বলতে ও কাজ করে যেতে প্রস্তুত থাকবে। কিন্তু তা না হলে পরিস্থিতি ভিন্ন হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৬৭ ঘ.
bdnews24