২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকায় দু'পক্ষই সম্ভবত যুদ্ধাপরাধ করছে: জাতিসংঘ

শ্রীলংকায় গৃহযুদ্ধে সেনাবাহিনী এবং বিদ্রোহী দু'পক্ষই সম্ভবত যুদ্ধাপরাধ করছে। জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান নাভি পিল্লাই শুক্রবার এ মন্তব্য করে আরও বলেছেন, যুদ্ধাঞ্চলে আটকে পড়া বেসামরিক নাগরিকদের বেরিয়ে আসার সুযোগ দিতে তাদের অবশ্যই যুদ্ধ বন্ধ করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2009, 02:54 PM

Updated : 26 Aug 2022, 11:10 AM

জেনেভা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শ্রীলংকায় গৃহযুদ্ধে সেনাবাহিনী এবং বিদ্রোহী দু'পক্ষই সম্ভবত যুদ্ধাপরাধ করছে। জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান নাভি পিল্লাই শুক্রবার এ মন্তব্য করে আরও বলেছেন, যুদ্ধাঞ্চলে আটকে পড়া বেসামরিক নাগরিকদের বেরিয়ে আসার সুযোগ দিতে তাদের অবশ্যই যুদ্ধ বন্ধ করতে হবে। হতাহতের সংখ্যা ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সতর্ক করে দিয়ে পিল্লাই যুদ্ধাঞ্চলে আটকে পড়া এক লাখ ৮০ হাজারের বেশি সাধারণ মানুষকে বেরিয়ে আসতে দেওয়ার জন্য সংঘাত বন্ধ করতে সরকার ও এলটিটিইকে আহ্বান জানান। তিনি জানান, বেসামরিক লোকদের জন্য ঘোষিত নিরাপদ এলাকায় সরকার একের পর এক বোমা বর্ষণ করে যাচ্ছে। এছাড়া খবর পাওয়া যাচ্ছে, বিদ্রোহীরা বেসামরিক লোকজনকে মানববর্ম হিসেবে ব্যবহার করছে এবং যারা পালিয়ে আসার চেষ্টা করছে গেরিলারা তাদের ওপর গুলি করছে। জেনেভায় এক বিবৃতিতে পিল্লাই বলেন, "আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন থেকে বিরত থাকার জন্য শ্রীলংকার সেনাবাহিনী এবং এলটিটিইকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে।" "যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপারধ আজকের পৃথিবীতে আর মেনে নেওয়া যায় না।" যুদ্ধাপরাধ বিষয়ক জাতিসংঘের সাবেক বিচারক পিল্লাই বলেন, "বর্তমানে বেসামরিক হতাহতের সংখ্যা যে মাত্রায় পৌঁছেছে তা সত্যিই দুঃখজনক। সংঘাত চলতে থাকলে পরিস্থিতি বিপর্যয়কর অবস্থায় পৌঁছাবে।" এশিয়ার ইতিহাসে অন্যতম দীর্ঘ সময় ধরে চলা বিদ্রোহের বিরুদ্ধে সেনা অভিযানের নেতৃত্বদানকারী সেনাপ্রধান জেনারেল শরথ ফন্সেকা স