২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে কমিউনিস্টদের 'তৃতীয় মোর্চা'র যাত্রা শুরু

ভারতে আসন্ন জাতীয় নির্বাচনে ক্ষমতাসীন কংগ্রেস নেতৃত্বাধীন জোট এবং বিজেপির নেতৃত্বাধীন বিরোধী জোটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার জন্য কমিউনিস্টদের নেতৃত্বে একটি 'তৃতীয় মোর্চা' বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2009, 08:29 AM

Updated : 26 Aug 2022, 11:11 AM

নয়াদিল্লি, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভারতে আসন্ন জাতীয় নির্বাচনে ক্ষমতাসীন কংগ্রেস নেতৃত্বাধীন জোট এবং বিজেপির নেতৃত্বাধীন বিরোধী জোটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার জন্য কমিউনিস্টদের নেতৃত্বে একটি 'তৃতীয় মোর্চা' বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। কমিউনিস্ট নেতারা জানিয়েছেন, নয়টি দলের সমন্বয়ে গঠিত এ 'থার্ড ফ্রন্ট' বা তৃতীয় মোর্চা কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি-বিজেপির নেতৃত্বাধীন জাতীয় জোটদুটির সঙ্গে লড়াইয়ের লক্ষ্যে গঠিত হয়েছে। ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষে ৫৪৩টি আসনের মধ্যে বর্তমানে মোট ৭০টি আসন রয়েছে তৃতীয় মোর্চায় যোগ দেওয়া দলগুলোর। অবশ্য সেসবের বেশিরভাগই কমিউনিস্টদের। কমিউনিস্ট নেতারা আরও জানান, এ নয়টি দলের বাইরেও উত্তর প্রদেশে শক্তিশালী বহজন সমাজ পার্টি (বিএসপি) এবং ওড়িশ্যায় ক্ষমতাসীন বিজু জনতা দল (বিজেডি)-কেও তৃতীয় মোর্চায় টানতে চাইছেন তারা। এ লক্ষ্যে আলোচনা চলছে বলেও জানিয়েছেন তারা। তৃতীয় মোর্চার অন্যতম প্রভাবশালী নেতা তেলেগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু সাংবাদিকদের বলেন, "তথাকথিত জাতীয় দলগুলোর একটি বিকল্প প্রয়োজন ভারতে।" তিনি বলেন, "কংগ্রেস দুনীতিগ্রস্ত এবং বিজেপি সা