কাবুল, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আফগানিস্তানে মধ্যপন্থি তালেবানদের সঙ্গে সমঝোতার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার আহ্বানকে অযৌক্তিক বলে নাকচ করে দিয়েছে তালেবানরা। একইসঙ্গে তারা বলেছে, আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারই সংকট সমাধানের একমাত্র পথ।
'নিউ ইয়র্ক টাইমস'কে দেওয়া এক সাক্ষাৎকারে ওবামা আফগানিস্তানে তালেবানদের মধ্যপন্থি অংশের সঙ্গে সমঝোতার ব্যাপারে নিজের আগ্রহের কথা বলেছেন এবং আশা প্রকাশ করেছেন যে, ইরাকের মতো সেখানেও এ কৌশল কাজে আসবে।
শীর্ষ তালেবান নেতা মোল্লা মোহাম্মদ ওমর ওবামার এ আহ্বান সম্পর্কে কোনো মন্তব্য করবেন কি না- এমন প্রশ্নের জবাবে তালেবান মুখপাত্র ক্বারী মোহাম্মদ ইউসুফ বলেছেন, "এর কোনো জবাব বা প্রতিক্রিয়া দরকার নেই কেননা এটি অযৌক্তিক।"
মুখপাত্র বলেন, "তালেবানরা ঐক্যবদ্ধ, আমাদের এক নেতা, এক নীতি, এক লক্ষ্য...আমি জানি না তারা কেন মধ্যপন্থি তালেবানদের কথা বলছেন এবং এটি বলতে আসলে কি বোঝায়?"
তিনি বলেন, "এর অর্থ যদি এমন হয় যে, যারা এখন লড়াই করছে না, ঘরে বসে আছে-- সেক্ষেত্রে তাদের সঙ্গে আলোচনা করা অর্থহীন। তালেবানদের কাছে এটা সত্যিই আশ্চর্যের।"
আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী এবং অন্যান্য দেশের সেনা মিলিয়ে এখন প্রায় ৭০,০০০ বিদেশি সেনা রয়েছে। এদের মধ্যে যুক্তরাষ্ট্রের সেনা সংখ্যা ৩৮,০০০। আগামী কয়েক মাসের মধ্যে সেখানে যুক্তরাষ্ট্রের আরও ১৭,০০০ সেনা পাঠানোর নির্দেশ দিয়েছেন ওবামা।
পশ্চিমের বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা এবং রাজনীতিবিদরা সা
bdnews24