ওয়াশিংটন, মার্চ ৭ (বিডিনিউজ ২৪ ডটকম/রয়টার্স)-- মানবদেহের স্টেম সেল গবেষণার ক্ষেত্রে রাষ্ট্রীয় অর্থ সীমিত করার বিরোধী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আগামী সোমবার স্টেম সেল বিষয়ে নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন। তার প্রশাসনের একজন কর্মকর্তা শুক্রবার এই তথ্য জানিয়েছেন।
ওবামার নির্বাহী আদেশে কী থাকবে তার বিস্তারিত বলতে পারেননি ওই কর্মকর্তা। তবে ওবামার উপদেষ্টারা এর আগে বলেছিলেন, পূর্বসূরি জর্জ ডব্লিউ বুশ আট বছর আগে মানব ভ্র"ণের স্টেম সেল গবেষণায় ফেডারেল অর্থবরাদ্দ সীমিত রাখার যে আদেশ দিয়েছিলেন, তা রহিত করার পক্ষে ওবামা।
অনেকে করেন, গবেষণার নামে মানবভ্র"ণ ধ্বংস করাটা অন্যায়। সে কারণে বিষয়টি বিতর্ক চলছে মার্কিন সমাজে।
প্রশাসনের কর্মকর্তারা বলেছেন, ওবামা এ ব্যাপারে সরকারের পদক্ষেপের ক্ষেত্রে বিজ্ঞানভিত্তিক সমন্বয়সাধন করার বৃহত্তর উদ্যোগ নেওয়ার ঘোষণা দেবেন।
বিডিনিউজ ২৪ ডটকম/এমএইচবি/২০৩৪ ঘ.
bdnews24