২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুদানের বহিষ্কারাদেশ সংঘাত ছড়াতে পারে: ত্রাণ কর্মকর্তাদের হুঁশিয়ারি

সুদান থেকে মানবিক ত্রাণ সংস্থাগুলোর বহিষ্কারাদেশে তেল উৎপাদনকারী সীমান্ত অঞ্চলগুলোতে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়তে পারে। এতে করে সাহায্যহীন হয়ে পড়বে ওইসব এলাকার হাজার হাজার মানুষ। ত্রাণ কর্মকর্তারা শুক্রবার এই হুঁশিয়ারি দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2009, 01:48 PM

Updated : 26 Aug 2022, 11:09 AM

খার্তুম, মার্চ ৬ (বিডিনিউজ ২৪ ডটকম/রয়টার্স)--- সুদান থেকে মানবিক ত্রাণ সংস্থাগুলোর বহিষ্কারাদেশে তেল উৎপাদনকারী সীমান্ত অঞ্চলগুলোতে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়তে পারে। এতে করে সাহায্যহীন হয়ে পড়বে ওইসব এলাকার হাজার হাজার মানুষ। ত্রাণ কর্মকর্তারা শুক্রবার এই হুঁশিয়ারি দিয়েছেন। সুদান সরকার এ সপ্তাহে ১৩ টি বিদেশি ত্রাণ সংস্থা বন্ধ করে দিয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালতে তথ্য পাচারের অভিযোগে সুদানের প্রেসিডেন্ট ওমর হাসান আল বশির ত্রাণ সংস্থাগুলোকে বহিষ্কার করেন। এর আগে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) বশিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। সুদানের দারফুর প্রদেশে মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে বশিরের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ত্রাণ সংস্থাগুলো আদালতের সঙ্গে কাজ করার অভিযোগ অস্বীকার করেছে। ঊর্ধ্বতন মানবিক ত্রাণ কর্মকর্তারা বলেছেন, ত্রাণ সংস্থাগুলোকে বহিস্কারের ফলে অনেকগুলো এলাকা মানবিক ত্রাণ শূন্য হয়ে পড়বে। বিডিনিউজ ২৪ ডটকম/এলকিউ/১৯৪৭ ঘ.