২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রোধ সত্যিই মৃত্যু ঘটাতে পারে

হৃদযন্ত্র নিয়ে ঝুঁকির মুখে থাকা লোকদের ক্ষেত্রে ক্রোধ এবং অন্যান্য শক্তিশালী আবেগ তাদের হৃদযন্ত্রের ধুকপুক বাড়িয়ে দিয়ে আকস্মিক মৃত্যু ঘটাতে পারে। মার্কিন গবেষকরা নতুন এক গবেষণার এই ফলাফল সোমবার জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2009, 02:55 PM

Updated : 26 Aug 2022, 11:06 AM

শিকাগো, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হৃদযন্ত্র নিয়ে ঝুঁকির মুখে থাকা লোকদের ক্ষেত্রে ক্রোধ এবং অন্যান্য শক্তিশালী আবেগ তাদের হৃদযন্ত্রের ধুকপুক বাড়িয়ে দিয়ে আকস্মিক মৃত্যু ঘটাতে পারে। মার্কিন গবেষকরা নতুন এক গবেষণার এই ফলাফল সোমবার জানিয়েছেন। এর আগে গবেষণায় জানা গিয়েছিল, ভূমিকম্প, যুদ্ধ এবং এমনকি বিশ্বকাপে সমর্থক দলের পরাজয়ে হৃদযন্ত্রে রক্তচলাচল বন্ধ হয়ে 'হঠাৎ মৃত্যুর' হার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যুক্তরাষ্ট্রের কানেকটিকাট রাজ্যের ইয়েল ইউনিভার্সিটির ড. রাচেল ল্যাম্পার্ট তাদের নতুন গবেষণা সম্পর্কে বলেছেন, ক্রোধের মতো আবেগগুলো কীভাবে হৃদযন্ত্রের বৈদ্যুতিক ব্যবস্থার ওপর ক্রিয়া করে তার ওপর দৃষ্টিনিবদ্ধ করেই পরিচালিত হয়েছে তাদের গবেষণা। সহকর্মীদের নিয়ে তিনি ৬২ জন হৃদরোগীর ওপর ইমপ্লান্টেবল হার্ট ডেফিব্রিলেটর (আইসিডি) এর পরীক্ষা চালান। আইসিডি হৃদযন্ত্রের বিপজ্জনক ধুকপুক তথা অ্যারিথমিয়াস সনাক্ত করতে পারে এবং স্বাভাবিক হৃদস্পন্দন ফিরিয়ে আনতে বৈদ্যুতিক শক দেয়। ওই ৬২ জন রোগীকে সা