দুবাই, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির জন্য আরবদের চাপের কাছে নতি স্বীকার না করতে ফিলিস্তিনি গেরিলা দল হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন আল-কায়েদার ২য় শীর্ষ নেতা আয়মান আল জাওয়াহিরি। একইসঙ্গে তিনি ইহুদি রাষ্ট্রটির বিরুদ্ধে লড়াইকে সমর্থন দিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।
সোমবার ইন্টারনেটে পাঠানো একটি রেকর্ডিংয়ে জাওয়াহিরি পশ্চিমা ও তাদের চরদের বিরুদ্ধে ইয়েমেন, আফগানিস্তান এবং সোমালিয়ার মুসলমানদের লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
জাওয়াহিরি বলেন, "ইসরায়েলের আরব সহযোগীরা গাজার লোকজনদের জিহাদ থামিয়ে দেওয়ার জন্য তাদেরকে শান্ত করার চেষ্টা চালাচ্ছে। আমি আমার ভাইদের এবং গাজার লোকজনদের বলছি, ফিলিস্তিন এবং গোটা মুসলিম ভূখণ্ড স্বাধীন করতে জিহাদ চালিয়ে যান।"
ইসরায়েল এবং হামাসের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতি চুক্তির চেষ্টা চালাচ্ছে মিসর। জাওয়াহিরি বলেন, আমি গাজা এবং অন্যসব জায়গার ভাই ও যোদ্ধাদের হলফ করে বলছি, বিভিন্ন যুদ্ধক্ষেত্রে লড়াইরত মুজাহিদিনরা গাজা ও অন্যান্য সব জায়গার ভাইদেরকে প্রশিক্ষণ দিতে এবং প্রস্তুত করে তুলতে ইচ্ছুক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮২৭ ঘ.
bdnews24